সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং করতে কলকাতায় এসে একেবারে বাঙালি হয়ে উঠেছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। পাঁচতারা হোটেলের দামি খাবার নয়, মধ্যবিত্ত বাঙালির ‘কামফর্ট ফুড’-এই মন মজেছে তাঁর। কিছুদিন আগেই ঝালমুড়ি ও বিটনুন মাখানো পেয়ারা দিয়ে ব্রেকফাস্ট সেরেছিলেন অভিনেত্রী। শুক্রবার ময়দান ক্যান্টিনের খাবার চেখে দেখলেন।

সকালে স্যাঁকা পাউরুটি খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। সঙ্গে ঘুগনি থাকতে তো আর কথাই নেই! বাঙালির ব্রেকফাস্টে এই ঘুগনি-পাউরুটির যুগলবন্দি অনেকদিনের। তা এবার বলিউড অভিনেত্রী অনুষ্কার প্লেটেও দেখা গেল। সাতসকালের শুটিংয়ের ফাঁকে ময়দানের ক্যান্টিন থেকে ঘুঘনি আর স্যাঁকা পাউরুটি খেয়েই পেট ও মন ভরিয়েছেন তারকা। সেই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে। হ্যাশট্যাগে লিখেছেন, ‘ইটস সো কলকাতা।’

[আরও পড়ুন: ‘দিওয়ালিতে কুকুরের লেজে বাজি ফাটালে ছেড়ে কথা বলব না’, হুঁশিয়ারি শ্রীলেখার]

View this post on Instagram
[আরও পড়ুন: স্কুলের চেনা ক্লাসরুমে ফিরলেন অঙ্কুশ, স্মৃতির আবেগে চোখ ভিজল তারকার, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের