সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালবৈশাখীর দেখা নেই। বেলা বাড়লে বাইরে বের হওয়াই দায়। রোদের তাপের তীব্র জ্বালা। কিছুই যেন এই সময় মুখে রোচে না। গরমের এই সময়ে অনেক বাঙালির ভরসা পান্তা ভাত (Panta Bhat)। খেতেও ভাল, আবার শরীরও ঠান্ডা রাখে। বাঙালির এই প্রিয় পান্তা ভাতের স্বাদেই মজেছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ছবি পোস্ট করে নিজের ‘পান্তা’ প্রেমের কথা ইনস্টাগ্রামেও জানিয়েছেন তিনি।

বলিউডে অভিনয় ও প্রযোজনা দুই ক্ষেত্রেই সফল অনুষ্কা। আবার বিরাট কোহলির ‘বেটার হাফ’। ইদানীং বাংলা সম্পর্কে একটু বেশিই একাত্ম হয়ে গিয়েছেন অনুষ্কা। কারণ? ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’। ঝুলনের ভূমিকায় অভিনয় করছেন বিরাটপত্নী।
View this post on Instagram
নিজের চরিত্রের জন্য ঘাম ঝরাতেও শুরু করেছেন। পাশাপাশি বোধহয় বাঙালির ভাষা, রীতি-নীতি, খাদ্যাভাস সম্পর্কেও খবরা-খবর নিতে শুরু করেছেন। সেই সূত্র ধরেই হয়তো ‘পান্তা’র সুন্দর স্বাদের হদিশ পেয়েছেন।
[আরও পড়ুন: সাফল্যের শীর্ষে মাধবনপুত্র, রুপোর পর আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় সোনা পেল বেদান্ত]
শুধু পান্তা ভাত নয়, আরও অনেক বাঙালি পদও ছিল অনুষ্কার পাতে। ছবি দেখে যা বোঝা যাচ্ছে সেই অনুযাই, ভাতের উপর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া ডাল রয়েছে। তার পাশেই রয়েছে শুকনো লঙ্কা দিয়ে তৈরি আলুর মাখা। গোল করে কাটা বেগুন ভাজাও রয়েছেন প্লেটের একপাশে। ঠিক তার উলটো দিকেই সোনালি করে ভাজা দু’টি বড়া। এত কিছুর সঙ্গে দু’টুকরো পিঁয়াজ ও কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে।

পান্তা ভাতের এই প্লেট দেখা বেশ ঝাল মনে হলেও বিরাটপত্নী অনুষ্কার তা বেশ পছন্দ হয়েছে। ইমোজির মাধ্যমে নিজের ভালবাসা বুঝিয়ে দিয়েছেন তিনি। জিভে জল আনার ইমোজি দিয়ে আবেগ প্রকাশ করেছেন অনুষ্কা।
[আরও পড়ুন: ঘোড়ায় চড়ে বিয়ে করতে চেয়েছিলেন রণবীর, বাধা দেন আলিয়া, কিন্তু কেন? জানালেন চূর্ণী]
সর্বশেষ খবর
-
ডিজিটাল প্ল্যাটফর্মে আরও নজরদারি! প্রতিটি ডিভিশনে ক্রাইম রেকর্ড ব্যুরো করছে লালবাজার
-
১৯৫৫ সালে রাজনৈতিক জীবন শুরু! ৯৩ বছরেও রোজ পঞ্চায়েতে যান অনিলকুমার
-
জেন জির হঠকারী যৌন জীবন! বঙ্গে বাড়ছে এডস
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা