সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফটোশিকারিদের দেখলেই চটে লাল হয়ে যান অনুষ্কা শর্মা (Anushka Sharma)। অতীতে কন্যা ভামিকার ছবি ভাইরাল করে দেওয়ার জন্যও ফটোশিকারিদের একহাত নিয়েছিলেন বিরাট-অনুষ্কা। কড়া আইনি পদক্ষেপও করেছিলেন। এবার যখন অভিনেত্রীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে মশগুল টিনসেল টাউন, তখনও পাপ্পারাৎজিদের দেখে খেপে গেলেন অনুষ্কা শর্মা।
বলিউড জুড়ে এখন একটাই গুঞ্জন, ফের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। সম্প্রতি এক ম্যাটারনিটি ক্লিনিক থেকে বেরতে দেখা গিয়েছিল তারকাদম্পতিকে। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। সে যাত্রায়, একটা শর্তেই বিরাট-অনুষ্কার ছবি প্রকাশ্যে আনেননি ফটোশিকারিরা। কারণ, তখনই নাকি তারকাদম্পতি তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, খুব শিগগিরিই অফিশিয়ালি ঘোষণা করব, দয়া করে ছবি পোস্ট করবেন না। সেকথা শুনেই দুয়ে দুয়ে চার করেছেন সকলে।
এবার মুম্বই রাস্তা থেকে ভাইরাল হল অনুষ্কা শর্মার এক ভিডিও। যেখানে নায়িকাকে দেখা যাচ্ছে ঢিলেঢালা পোশাকে। চোখেমুখে চিন্তার ছাপ। গাড়ির ভিতর মোবাইল হাতে ব্যস্ত তিনি। তবে পাপারাৎজিদের ক্যামেরার ঝলকানি দেখতে পেয়েই নড়েচড়ে বসে ছবি তুলতে বারণ করলেন অনুষ্কা। আর সেই ভিডিওই এখন নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। শুধু তাই নয়, বিশ্বকাপের ৪ দিন আগেই গুয়াহাটি থেকে ভারতীয় শিবির ছেড়ে তড়িঘড়ি মুম্বইতে পৌঁছন বিরাট কোহলি।
[আরও পড়ুন: ভারতের প্রথম এয়ার স্ট্রাইক নিয়ে ছবি অক্ষয়ের, গান্ধী জয়ন্তীতে প্রকাশ্যে ‘স্কাই ফোর্স’-এর ঝলক]
প্রসঙ্গত, সম্প্রতি জাতীয়স্তরের এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, অনুষ্কা নাকি তিন মাসের অন্তঃসত্ত্বা। তবে এখনই সেই সুখবর ঘোষণা করতে চান না। সময়মতো খুব শিগগিরিই ঘোষণা করবেন দম্পতি। আর সেই জন্যই বর্তমানে খুব একটা জনসমক্ষে আসেন না অভিনেত্রী।
View this post on Instagram
[আরও পড়ুন: বক্স অফিসে ‘ফ্লপ পিচ’ থেকে ওড়ার জন্য তৈরি! ‘তেজস’ টিজারেই রণহুঙ্কার কঙ্গনার, দেখুন ঝলক]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা