রাজার মাথায় রাজার মুকুট! ‘কিং’ কোহলির ব্যাটে ফের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB Wins IPL 2026)। ম্যাচের নায়ক তো একজনই, সেই বিরাট যোদ্ধা। যিনি আজও দল বিপদে পড়লে উদ্ধারকর্তা হিসেবে এগিয়ে আসেন। অধিনায়ক না হয়েও দলের হৃদপিণ্ড তিনিই সে কথা বলাই বাহুল্য। আজও ‘কিং’ তিনিই। বিরাট কোহলির ধুরন্ধর ৭৫ রানে ভর করে ফের চ্যাম্পিয়ন আরসিবি। ৩১ মে রবিবাসরীয় ছুটির দিনে আবালবৃদ্ধবনিতার চোখ টেলিভিশনের পর্দায় , সঙ্গে টানটান উত্তেজনা। ম্যাচের শেষে বিরাট ভক্তদের বাধ ভাঙা আনন্দ ছিল একেবারে চোখে পড়ার মতো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সকে ফাইনালে পাঁচ উইকেটে হারিয়ে দ্বিতীয়বার আইপিএলে জয় ছিনিয়ে আনতেই উড়ন্ত চুমু ছুঁড়ে দেন অনুষ্কা শর্মা।
আরও পড়ুন:
বিরাটের ব্য়াটে জয়সূচক রান আসার আনন্দে মাতোয়ারা অভিনেত্রী। আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তে ভিআইপি গ্যালারিতে বসে থাকা অনুষ্কা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে করতালি দিয়ে ঐতিহাসিক জয়ের উল্লাসে মেতে ওঠেন। দলের এই অবিশ্বাস্য জয়ে কিং কোহলির পাশে অনুষ্কা, বিরাটের কাঁধে হাত রেখে ট্রফি ছুঁয়ে সেই বাঁধভাঙা উল্লাসের মুহূর্ত ভাইরাল নেটভুবনে। এদিন ক্যাজুয়েল লুকেই মাঠে উপস্থিত ছিলেন অনুষ্কা। পরনে সাদা টপ আর ডেনিম জিন্স, তবে নজর কেড়েছে অনুষ্কার গলার ওই তুলসী কন্ঠী। বলিউড থেকে ‘বিমুখ’ অনুষ্কা যে এখন আধ্যাত্মিকতায় মনোনিবেশ করেছেন সে কথা আজ আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

ম্যাচ শেষের পার্টিতে এই তারকা বিরাটের সঙ্গে জমিয়ে নাচলেন ‘লেডি লাক’ অনুষ্কা। দলের সতীর্থ, তাঁদের পরিবারের সদস্য সহ আপিএলের সঙ্গে যুক্ত সকলে যখন পার্টি মুডে, তখন সেই আনন্দের জোয়ারে ভেসেছেন বিরুষ্কাও। ট্রফি জয় যেমন ছিল রবিবাসরীয় রাতের প্রধান আকর্ষণ, তেমনই বিরাট ও অনুষ্কার আবেগঘন উদযাপনও চলে এসেছে আলোচনার কেন্দ্রে। জয়ের সেলিব্রশনের সময় বিরাটের টি-শার্টও সকলের নজর কেড়েছে।
View this post on Instagram
যেখানে লেখা ছিল ‘ওয়ান ফেল্ট নাইস, উই ডিড টোয়াইস।’ যার বাংলা তর্জমা করলে হয়, একবার ভালো লেগেছিল, তাই দু’বার করলাম। আইপিএলে আরসিবির চ্যাম্পিয়নক হওয়াকেই যে ইঙ্গিত করেছেন তা বললে অত্যুক্তি হবে না। ঐতিহাসিক জয়ের পর অনুষ্কা ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের জন্য একটি বিশেষ পোস্ট শেয়ার করেন। সেখানে আফটার পার্টিতে বিরাটের টি-শার্টের একটি ছবি পোস্ট করে একটি হৃয়ের ইমোজি যোগ করেন।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!