Aparajita Adhya

বুড়ো বয়সে চড়া মেক আপ-নাচ কেন? কটাক্ষ ধেয়ে আসতেই নিজের ‘গ্ল্যামার’ ছড়ালেন অপরাজিতা

মেয়েদের বয়সের অঙ্ক বাড়লে বা শারীরিক গঠন নিয়ে সমাজমাধ্যমের 'নীতিপুলিশ' ও পাশের বাড়ির বাঁকা নজরে দেখা কাকিমা-পিসিমা -মাসিমাদের উদ্দেশে বিশেষ বার্তা টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্যর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৮:৩৩

options
link
বুড়ো বয়সে চড়া মেক আপ-নাচ কেন? কটাক্ষ ধেয়ে আসতেই নিজের ‘গ্ল্যামার’ ছড়ালেন অপরাজিতা
অপরাজিতার যুক্তি

নিয়মের নিষেধাজ্ঞার বলয়েই যেন আবর্তিত নারীজীবন! শৈশব পেরিয়ে কৈশোর, যৌবন, বিবাহিত প্রতি পদক্ষেপেই যেন নিয়মের রকমফের! বয়সের সঙ্গে সাযুস্য রেখে অতি সন্তর্পনে পোশাক বাছাই থেকে ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার দায় যেমন একমাত্র মহিলাদেরই! নির্মেদ শরীর হলে যে কোনও পোশাকে আহা কী সুন্দর আর গোলগাল চেহারা হলেই জামাকাপড়ের ক্ষেত্রে লাল সতর্কতা। মেয়েদের বয়সের অঙ্ক বাড়লে বা শারীরিক গঠন নিয়ে সমাজমাধ্যমের ‘নীতিপুলিশ’ ও পাশের বাড়ির বাঁকা নজরে দেখা কাকিমা-পিসিমা -মাসিমাদের উদ্দেশে বিশেষ বার্তা টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্যর।

Advertisement

তাঁর মতে, বয়স তো সময়ের নিয়মে বাড়বেই। সেটাকে তো ফ্রিজে রাখা সম্ভব নয়। অনেকসময় সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য থেকে বুড়ি কটাক্ষও শুনতে হয় তাঁকে। তাই উজ্জ্বল লাল শাড়ির সঙ্গে মানানসই গয়নায় ‘লক্ষ্মী কাকিমা’ রূপে সমালোচকদের মুখে ছাই দিলেন অপরাজিতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
প্রাণখোলা হাসি

লম্বা পোস্টে নিজের বক্তব্য শেয়ার করে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন, ‘চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে! আমি বলি, বেশ তো ভাই বয়সটা কি ফ্রিজে রেখে দেব নাকি? চুলে দুটো সাদা রং, মুখে দু-চারটে ভাঁজ তাতেই যেন সমাজের চোখে আমি পুরোনো এক সাজ! বয়স বাড়লে কি সন্তানের দায়িত্ব কমে? মায়ের চিন্তা ফুরোয়? বাড়ির হিসেব মেটে? না, কিছুই তো কমে না! শুধু বাড়ে মানুষের উপদেশ। এত লাল শাড়ি কেন? এত সাজো কেন? এই বয়সে নাচ? এই বয়সে প্রেমের গান? আরে বাবা, বয়স কি বিদ্যুতের বিল, যে নির্দিষ্ট দিনে কেটে যাবে রং?’

Advertisement
অপরাজিতা আঢ্য

বয়স বৃদ্ধির সঙ্গে ইএমআই প্রসঙ্গ টেনে অপরাজিতার যুক্তি, ‘বয়স বাড়লে কি ইএমআই কমে? সংসারের চিন্তা থামে? সকালের রান্না নিজে হয়? নাকি কাপড়গুলো নিজেই কাচে? আমি তো সেই মানুষ শুধু অভিজ্ঞতা একটু বেশি। হাসিটা একটু গভীর। কান্নাটা একটু চুপচাপ আর নিজেকে ভালোবাসাটা আগের চেয়ে অনেক বেশি। কুড়িতে ছিলাম কুঁড়ি, তিরিশে হয়েছি নদী, চল্লিশে এসে বুঝেছি আমি আসলে সমুদ্র!’

অপরাজিতার যুক্তি

আরও যোগ করেন, ‘আমার ঢেউ আছে, আমার গভীরতা আছে, আমার ঝড় আছে, আর আছে নিজের মতো বাঁচার সাহস। তাই শোনো সমাজ বয়স বাড়া অপরাধ নয়। অপরাধ হল একজন নারীর বয়স দেখে তার রঙিন মনটাকে অবসর দিয়ে দেওয়া। আমি বুড়ি নই, আমি পরিণত। আমি শেষ নই, আমি পূর্ণ।’

জীবনের প্রতি মুহূর্ত উদযাপনেই বিশ্বাসী অপরাজিতা পোস্টের শেষভাগে লিখছেন, ‘আর যদি লাল শাড়ি পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে হেসে একটা ছবি তুলি তাহলে জেনে রেখো আমি বুড়ি হইনি। আমি জীবনটাকে উদযাপন করছি! কারণ নারী বুড়ো হয় না, নারী শুধু প্রতি বছর আরও একটু গল্প হয়ে ওঠে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.