দীর্ঘ ছাব্বিশ বছর পর ছাব্বিশ সালে মহানগরীর চলচ্চিত্র দুনিয়ার মায়ায় বাঁধা পড়লেন অনুপম খের। প্রযোজকের ভূমিকায় নতুন জার্নি শুরু করছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। তিলোত্তমার বুকে পা রেখে নতুন ছবির মহরত ও নাটকের মঞ্চায়ন সম্পন্ন করেছেন। ব্যস্ততার ফাঁকে মা কালীর দর্শনের জন্য পৌঁছে গিয়েছিলেন কালীঘাটে। রবিবাসরীয় সকালে মায়ের চরণে মাথা ঠুকে আশীর্বাদ গ্রহণ করেছেন অনুপম। পুজো দিয়ে বেরনোর পরই সাংবাদিকদের মুখোমুখি হন বর্ষীয়ান তারকা। হাসিমুখে প্রত্যেক সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ অনুপম খের। চলচ্চিত্র জগত ও সাংস্কৃতিক দুনিয়ার বর্তমান পরিস্থিতিতে কতটা খুশি তা নিজের মুখেই ব্যক্ত করেন অভিনেতা। মন্দির প্রাঙ্গন থেকে বেরিয়ে অনুপম বলেন, “আজ আমি কালীঘাটে মা কালীর মন্দিরে এসেছি। প্রতি বছরই আসি তবে এবছরের উৎসাহ-উন্মাদনা একটু আলাদা। বহুবছর ধরেই আমি মায়ের আশীর্বাদ নিতে এখানে আসি। কলকাতার পরিবেশ বেশ উৎসবমুখর।”
আরও পড়ুন:

কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দারুণ খুশি। তাঁর কাজের গতিপ্রকৃতিতে বাংলার উন্নতি নিয়েও আশাবাদী অনুপম খের। তাঁর কথায়, “উনি অত্যন্ত কর্মঠ। বাংলার উন্নতি করাই ওঁর মূল লক্ষ্য। আমি আশা রাখছি এই বাংলায় নজিরবিহীন পরিবর্তন ঘটাবেন। এখানকার মানুষের স্বার্থে কাজ করবেন।”

চলচ্চিত্র ও সাংস্কৃতিক দুনিয়ার উন্নতিতেও মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মনে করেন তিনি। অভিনেতা বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, কোনও রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করবেন। শুধু তাই নয় সেই ঐতিহ্যকে সকলের সামনে প্রদর্শন করবেন। ওঁর সঙ্গে কথা বলে, ইতিবাচক মনোভাব দেখে আজ আমি অনেক পজেটিভ এনার্জি পেয়েছি।”

টলিউডে এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে বলে মনে করছে চলচ্চিত্র দুনিয়া। নতুন মুখ্যমন্ত্রী বাংলায় প্রচুর পরিমানে বিনিয়োগ আনবেন বলেও আশাবাদী অনুপম খের। এই মর্মে তাঁর বক্তব্য, “যেখানে বাণিজ্যের সুযোগ তৈরি হবে এবং সমতা বজায় থাকবে সেখানেই মানুষের উন্নতি সম্ভব। এর ফলে গোটা রাজ্য বা দেশ লাভবান হবে।”

কলকাতা সফরে এসে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গেও দেখা করেন অনুপম খের। আর দেখা হতেই উঠে আসে সেই ‘টাকে চুল গজানোর প্রসঙ্গ।’ শমীকের যুক্তি, “রাজনীতির খবর শুনতে মানুষের একঘেয়েমি লাগে। তাই মাঝে মধ্যে এমন পাঞ্চলাইন ব্যবহার করি। অনমুপম খের তো অকজন জনপ্রিয় অভিনয় অভিনেতা। ছোট থেকে বড় প্রত্যেকে ওঁর সিনেমা দেখেন। তাই তাঁর চেহারাও সকলের মনে গেঁথে থাকে।” শমীকের মুখে এহেন শব্দবন্ধনীতে একেবারে আপ্লুত অনুপম খের। মজা করে অভিনেতা বলেন, “যদি আমার মাথায় চুল গজায়…।”

এই প্রসঙ্গ টেনে রাজনৈতিক বুলি আওরে বলেন, “আকাশ মাটিতে নেমে আসতে পারে। জমি আকাশ ছুতে পারে। গঙ্গার জল রাইটার্সে ঢুকতে পারে। অনুপমজির মাথায় চুল গজাতে পারে। কিন্তু, চতুর্থবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে না।”

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর