AR Rahman

ধর্মীয় মেরুকরণের মন্তব্য নিয়ে ফের বিস্ফোরক সাফাই রহমানের, কী বললেন?

ধর্মীয় মেরুকরণ বিতর্ক যেন পিছু ছাড়ছে না অস্কারজয়ী সুরকার এ আর রহমানের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৩:৫৬

options
link
ধর্মীয় মেরুকরণের মন্তব্য নিয়ে ফের বিস্ফোরক সাফাই রহমানের, কী বললেন?
ধর্মীয় মেরুকরণের মন্তব্য নিয়ে ফের বিস্ফোরক সাফাই রহমানের। ছবি: সংগৃহীত

ধর্মীয় মেরুকরণ বিতর্ক যেন পিছু ছাড়ছে না অস্কারজয়ী সুরকার এ আর রহমানের। এই ইস্যুতে ফের সাফাই দিলেন তিনি। এবার যেন কিছুটা আক্ষেপের সুর শোনা গেল তাঁর গলায়।
দিনকয়েক আগে ‘কপিল শর্মার শো’য়ে দেখা যায় রহমানকে। তিনি বলেন, “কীভাবে তথ্য সকলে ভুল বুঝলেন তা বুঝতে শিখলাম। আলাদা রাজ্য, আলাদা সংস্কৃতি। এখানে তথ্য সকলের কাছে পৌঁছনোর আগে বিকৃত হয়ে যায়, এই বিশ্বের সমস্যাই হল এটা।”

Advertisement

বিতর্কের সূত্রপাত গত জানুয়ারি মাসের। এক সাক্ষাৎকারে এ আর রহমান দাবি করেন, গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডের বহু কাজ তাঁর হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি। বলেছিলেন, “যদিও বিষয়টি মুখের উপর আমাকে কেউ বলেননি, তবে কানাঘুষো এসব কথা আমার কাছে এসেছে।” অস্কারজয়ী সুরকার তথা গায়ক এও বলেন যে, “আন্তরিকতা দিয়েও যদি কাজ না আসে আমি আবার কারও কাছে গিয়ে নিজের তদবির করতে পারি না। কারও অফিসে গিয়ে বসে থাকতে পারব না।” তাতেই মাথাচাড়া দিয়েছিল বিতর্ক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

টানাপোড়েনের মাঝে গত ১৮ জানুয়ারি, ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সুরকার। সেখানে তিনি বলেন, “বন্ধুরা, গান সবসময়ই আমার সংযোগ স্থাপন, উদযাপন এবং সম্মান প্রদর্শনের মাধ্যম। ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক এবং আমার বাড়ি। কখনও কখনও উদ্দেশ্য নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সঙ্গীতের মাধ্যমে উন্নতিসাধন, সম্মানজ্ঞাপনই লক্ষ্য। আমি কখনও কাউকে ব্যথা দিতে চাইনি।’ সেই ভিডিওবার্তায় তিনি আরও বলেন, “আমি ভারতীয় হিসেবে গর্বিত। দেশ আমার সৃজনশীল স্বাধীনতার মূল্য দিয়েছে।” ওই ভিডিওতেই কেরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ কাজের কথা উল্লেখ করেছেন তিনি। বলেন, ‘আমি জালা প্রকল্পে কাজ করেছি। সেটি ওয়েভস সামিটে প্রধানমন্ত্রী মোদির কাছে উপস্থাপন করা হয়েছিল। আমি নাগা সঙ্গীতশিল্পীদের সঙ্গে একটি স্ট্রিং অর্কেস্ট্রা তৈরি করেছি, সানশাইন অর্কেস্ট্রাকে পরামর্শ দিয়েছি। ভারতের প্রথম বহুসংস্কৃতির ভার্চুয়াল ব্যান্ড, সিক্রেট মাউন্টেন প্রতিষ্ঠা করেছি। আমি রামায়ণের সঙ্গীতেও হ্যান্স জিমারের সঙ্গে সহযোগিতা করেছি। এই সমস্ত অভিজ্ঞতা আমার সঙ্গীতের উদ্দেশ্যকে আরও শক্তিশালী করেছে।” এই ইস্যুতেও আবার জোরাল সওয়াল রহমানের।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.