সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক ভাঙা-গড়া জীবনের একেকটা পর্যায়ে আসতেই থাকে। কিন্তু মাঝপথে যদি থেমে যায় সেই সম্পর্কের গতি? যে কোনও ব্যক্তির জন্যই তা সুখকর নয়। জীবনের ঠিক এমনই একটি মোড়ে এসে পৌঁছেছেন অর্জুন-মালাইকা। তাঁদের ছয় বছরের ‘পোক্ত’ প্রেমে ভাঙন! অর্জুন কাপুরের (Arjun Kapoor) জন্মদিনের পার্টিতে মালাইকার (Malaika Arora) গরহাজিরাই যেন তাঁদের বিচ্ছেদের খবরে আরও বেশি করে সিলমোহর বসাল। ভার্চুয়ালি শুভেচ্ছা জানানো থেকেও বিরত থেকেছেন ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’। সম্প্রতি প্রেম নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছিলেন। এবার পালটা কথা অর্জুনের।
মালাইকা বলেছিলেন, “ভালোবাসার জন্য লড়াই চালিয়ে যাব। তিনি কোথায় সীমারেখা টানতে হবে, সেটা আমার জানা।…” অভিনেত্রীর এহেন মন্তব্যের দিন দুয়েক বাদেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট অর্জুন কাপুরের। সাফ লিখলেন, “কারও চেলাগিরি করে অনুশোচনার থেকে যন্ত্রণা ভালো।” তাহলে কি মালাইকার কথাতে উঠতে-বসতে হল অভিনেতাকে? এমন কৌতূহল থাকা অস্বাভাবিক নয়! তবে এই পোস্ট যে কাউকে বিঁধেই করা, তা বেশ বোঝা যাচ্ছে।

অর্জুন কাপুর (Arjun Kapoor), মালাইকা অরোরার (Malaika Arora) সম্পর্ক ভাঙার খবরে সরগরম বি-টাউন। গতবছর থেকেই মাঝেমধ্যে এই গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মাঝে দুই তরফেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বহাল রেখেছিলেন। কেউ শান্তির খোঁজে তো কেউ বা আবার আবর্জনা কটাক্ষে নেটপাড়ায় শোরগোল ফেলছেন! সম্পর্কে ফাটল ধরার মাঝে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। তবে তারপরও একসঙ্গে দেখা গিয়েছে অর্জুন-মালাইকাকে। এবার তারকাজুটির বিচ্ছেদের জল্পনায় সিলমোহর! অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ সূত্রই এই খবরে সিলমোহর বসিয়েছে। তবে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁদের মধ্যে। একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল। ঘনিষ্ঠ সূত্র বলছে, এর মাঝে কারও নাক গলানো পছন্দ নয় তাঁদের। তাই বিষয়টাকে নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন। কিন্তু সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টে কাদা ছোঁড়াছুঁড়িও কম হচ্ছে না!

২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তাতে দুই তারকা কখনও কান দেননি। তবে বয়সের সেই ফারাকই কি তাঁদের সম্পর্কে অন্তরায় হলে দাঁড়াল?
[আরও পড়ুন: ‘বচ্চন বাড়িতে অগ্নিপরীক্ষা দিয়ে ঢুকতে হবে’, শাহরুখকন্যা সুহানাকে হুঁশিয়ারি অগস্ত্যর দিদির]

শোনা যায়, বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কারণ সেটি মালাইকার বাড়ির পাশে। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। মালাইকা ও অর্জুন এখন ভিন্ন পথের যাত্রী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের কিছুটা সময় দিয়েছিলেন তাঁরা। দূরে থেকেই বুঝতে চেয়েছিলেন সম্পর্কের গুরুত্ব। কিন্তু সেই দূরত্বই এবার চূড়ান্ত মোড় নিল।
[আরও পড়ুন: মুক্তির চার দিনেই ৫০০ কোটির ক্লাবে ‘কল্কি’, প্রভাস-দীপিকার ব্লকবাস্টার জ্যাকপট]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা