Aryan Khan

বুধবারও জামিন পেলেন না আরিয়ান খান, মহাষ্টমীর রাতও কাটাতে হবে জেলেই

আইনজীবী বদলেও যেন আরিয়ানের ভাগ্য ফেরাতে পারলেন না শাহরুখ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০২১, ১৯:৩৫

options
link
বুধবারও জামিন পেলেন না আরিয়ান খান, মহাষ্টমীর রাতও কাটাতে হবে জেলেই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারও ঘরে ফেরা হল না শাহরুখপুত্র আরিয়ান খানের। আপাতত জামিনের শুনানি স্থগিত রাখা হল। বৃহস্পতিবার ফের এনডিপিএস আদালতে শুনানি পর্ব চলবে। সম্প্রতি আইনজীবী সতীশ মানেশিন্ডের উপর থেকে আস্থা হারিয়েছেন শাহরুখ খান। তাই ছেলেকে দ্রুত জেলে থেকে বের করার জন্য আইনজীবী বদল করেছেন শাহরুখ। আরিয়ানের আইনজীবী হিসাবে অমিত দেশাইকে নিয়োগ করেছেন তিনি। তবে আইনজীবী বদলেও যেন আরিয়ানের ভাগ্য ফেরাতে পারলেন না শাহরুখ। বুধবার রাতটাও আরিয়ানকে জেলেই থাকতে হবে।

Advertisement

গত ২ অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী কর্ডেলিয়ায় (Cordelia Cruise) রেভ পার্টি আয়োজনের খবর পান এনসিবি আধিকারিকরা। সেই অনুযায়ী যাত্রী সেজে প্রমোদতরীতে চড়েন তাঁরা। পার্টি শুরু হওয়ার পরই পুলিশ একে একে ১০ জনকে আটক করা হয়। মাদক কাণ্ডে জেরা করা হয় আরিয়ান খানকে। ঘণ্টার পর ঘণ্টা জেরার পর গ্রেপ্তার করা হয় শাহরুখপুত্রকেও। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সৌরভকে সরিয়ে ‘দাদাগিরি’র সঞ্চালনায় অঙ্কুশ!]

ছেলের গ্রেপ্তারির খবরে স্বভাবতই উদ্বিগ্ন হয়ে পড়েন শাহরুখ (Shah Rukh Khan) ও গৌরী। স্পেনে গিয়ে শুটিং স্থগিত করেন কিং খান। গ্রেপ্তারির দিন ঘণ্টায় ঘণ্টায় এনসিবি আধিকারিকদের সঙ্গে যোগাযোগও রাখেন শাহরুখ। আইনজীবী সতীশ মানেশিন্ডেকে নিযুক্ত করেন তিনি। তা সত্ত্বেও জামিন পাননি আরিয়ান। সূত্রের খবর, তাতে কার্যত ক্ষুব্ধ কিং খান। তাই আরিয়ানের আইনজীবী বদল করেছেন তিনি। অমিত দেশাইকে নিয়োগ করা হয়েছে। গত ১১ অক্টোবর তিনি আরিয়ানের জন্য আদালতে গিয়ে জামিনের আরজি দাখিল করেন। তিনি বলেন, জামিনের আবেদন তদন্তের উপর নির্ভর করে না। এনসিবি (NCB) তদন্ত করতেই পারে। তবে প্রশাসনিক কারণে কোনও মুক্তি আটকাতে পারে না। অনেকেই আশা করেছিলেন বুধবার হয়তো জামিন পাবেন আরিয়ান। তবে গোটা দিন ধরে শুনানি চলার পর তা স্থগিত রাখা হল। বৃহস্পতিবার ফের শুনানি হবে। 

Advertisement

সলমন খানের (Salman Khan) হিট অ্যান্ড রান মামলার আইনজীবী ছিলেন অমিত দেশাই (Amit Desai)। তাঁর তত্ত্বাবধানেই ২০১৫ সালের মে মাসে জামিনে মুক্তি পান ভাইজান। এবার কি তবে জেলবন্দি জীবন থেকে মুক্তি পাবেন আরিয়ান? মিলবে জামিন? তার জন্য অপেক্ষা করতে হবে আরও একটা দিন। 

[আরও পড়ুন: ছোট্ট ঈশানকে সামলে ‘স্বামী’ যশের সঙ্গেই মণ্ডপে নুসরত, একসঙ্গে বাজালেন ঢাক]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.