Avika Gor

ধুম জ্বর নিয়েই একটানা শুটিং, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ‘বালিকা বধূ’, কেমন আছেন অভীকা?

পাঁচদিন ধুম জ্বরে কাবু পর্দার 'বালিকা বধূ' অভীকা গোর। শারীরিক অবস্থার আপডেট দিলেন অভিনেত্রীর স্বামী মিলিন্দ চাঁদওয়ানি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৫:২২

options
link
ধুম জ্বর নিয়েই একটানা শুটিং, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ‘বালিকা বধূ’, কেমন আছেন অভীকা?
ডেঙ্গু আক্রান্ত অভীকা গোর

অভীকা গোর, বিগত দেড় দশক ধরে যিনি ‘বালিকা বধূ’ হিসেবেই টেলিদর্শকদের অন্দরমহলে সমাদৃত। তাঁর অভিনয় আজও গেঁথে রয়েছে দর্শকের মনে। তবে ‘বালিকা বধূ’ অভীকার অনুরাগীদের জন্য মন খারাপ করা খবর দিলেন অভিনেত্রীর স্বামী মিলিন্দ চাঁদওয়ানি। পাঁচদিন জ্বরে ভুগেছেন। প্রাথমিকভাবে ভেবেছিলেন ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাবেন। কিন্তু, অগত্যা হাসপাতালে ভর্তি করা হয় অভীকাকে। অতঃপর জানা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত।

Advertisement

শুক্রবার মিলিন্দ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে স্ত্রীর অসুস্থতার খবর জানান। অভীকার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা। অভীকা একজন পেশাদার অভিনেত্রী। তাই জ্বর নিয়েও যতটা সম্ভব শুটিং সেরেছেন। তাঁর এই পেশাদারিত্বের প্রশংসা করেছেন স্বামী মিলিন্দ চাঁদওয়ানি। একইসঙ্গে অভীকার অনুরাগীদের তাঁর জন্য প্রার্থনা করারও অনুরোধ জানিয়েছেন।

Advertisement

ইনস্টাগ্রামে ভিডিওবার্তায় মিলিন্দ জানান, “অভীকা গত রাত থেকে হাসপাতালে ভর্তি। পাঁচ দিন ধরে ওঁর ১০৩–১০৪ ডিগ্রি জ্বর ছিল। আর জানেন, এই পাঁচ দিনে সে কী করেছে? প্রথমে এমন একটি প্রজেক্টের কাজ সেরেছে যেটার দু’দিনের শুটিং বাকি ছিল। ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও ও এত ভালো পারফর্ম করেছে দু’দিনের শুটিং একদিনেই শেষ করতে পেরেছেন।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Milind Chandwani (@milindchandwani)

এরপর যে ছুটিটা পেয়েছিলেন তখথন পুরো শয্যাশায়ী ছিলেন অভীকা। বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না। মিলিন্দের কথায়, “ফিরে এসে দু’দিনের ছুটি পেয়েছিল। সারাদিন বিছানায় শুয়ে ছিল আর ওষুধ খাচ্ছিল। ঠিকমতো নড়াচড়া পর্যন্ত করতে পারছিল না। এমনকী খেতেও পারেনি। কিন্তু যেহেতু কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তাই জ্বর নিয়ে দিল্লি গিয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করে। মুম্বই ফিরে আসার পর আমরা রিপোর্টে জানতে পারি ওঁর ডেঙ্গু হয়েছে।”

অসুস্থতা নিয়ে কাজে যেতে বারণ করেছিলেন। সেই প্রসঙ্গে মিলিন্দের সংযোজন, “আমি ওকে অনেকবার বলেছিলাম যে প্রযোজকরা বিষয়টি বুঝবেন এবং শুটিং পিছিয়ে দেওয়া সম্ভব। কিন্তু ও বারবার বলছিল, কারও ক্ষতি হবে, কারও সময় নষ্ট হবে, কারও টাকা নষ্ট হবে। আমি সেটা চাই না। আমি যতটা পারব করব। কাজের প্রতি কারও এতটা ভালোবাসা কোথা থেকে আসে সেটা আমি সত্যিই বুঝতে পারি না।

স্ত্রীর প্রশংসা করে মিলিন্দ বলেন, “কাজের প্রতি ওঁর যে সম্মান এবং অন্যদের সময় ও অর্থের যে মূল্য দেয় আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিতে অনেকেই সেটা করে না। যাই হোক, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে ওঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন। আমি তোমাকে নিয়ে গর্বিত, অভীকা।”

অভীকার সঙ্গে দিল্লিতে বিজ্ঞাপনের শুটিংয়ে যে টিম গিয়েছিল সেখানের এক সদস্যও জানান, অভিনেত্রী ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। তবুও শুটিং করেছেন। এমনকী শুধু ওআরএস খেয়েছেন, ঠিকমতো কিছু খেতেও পারছিলেন না। অভীকার পর এবার ডেঙ্গু আক্রান্ত আরও এক অভিনেত্রী, স্বরা ভাস্কর। হাসপাতালের বিছানা থেকে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। 

ডেঙ্গু আক্রান্ত স্বরা

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.