সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে আসবে ২৮ এপ্রিল? এই অপেক্ষায় দিন গুণছেন সিনেপ্রেমীরা৷ কারণ সেদিনই উত্তর মিলবে জীবনের সঙ্গে জড়িয়ে পড়া একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের৷ কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছিল? সেদিনই মুক্তি পাওয়ার কথা ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর৷ কিন্তু আদৌ কি সেই কৌতূহল মিটবে দর্শকদের? কারণ ছবি মুক্তি পাওয়া নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে৷
[নতুন গানে এভাবেই ধরা দিলেন ‘বেগম জান’ বিদ্যা]
কর্নাটক ফিল্ম চেম্বারের বাইরে কন্নড় রক্ষণ বেদিকের (কেআরভি) সদস্যরা এই ছবির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেছেন৷ তাঁদের ক্ষোভ তামিল অভিনেতা সত্যরাজকে ঘিরে৷ যাঁকে ছবিতে কাটাপ্পার ভূমিকায় দেখা যাবে৷ ওই সংগঠনের দাবি, চলতি কাবেরী জলবন্টন ইস্যুতে কন্নড়ের বিরুদ্ধে মন্তব্য করেছেন সত্যরাজ৷ আর তাতেই ক্ষুব্ধ তাঁরা৷ কেআরভি প্রধান প্রবীন শেঠি বলেন, “কাবেরী ইস্যুতে তামিলনাড়ুর পক্ষে সওয়াল করেছেন কলিউডের অভিনেতা৷ শুধু তাই নয়, কর্নাটক এবং কন্নড়দের বিরুদ্ধে তিনি অপ্রীতিকর মন্তব্য করেছেন৷ যাতে সেখানকার মানুষের আবেগে জোর ধাক্কা লেগেছে৷ আর সেই কারণেই এই রাজ্যে বাহুবলী সিক্যুয়েলের মুক্তির বিরোধিতা করছি আমরা৷ কন্নড়দের কাছে সত্যরাজ ক্ষমা না চাইলে আমাদের প্রতিবাদ জারি থাকবে৷” কর্নাটক ফিল্ম চেম্বারের তরফেও প্রতিবাদের সমর্থন জানানো হয়েছে৷ ক্ষমা চাওয়ার দাবি তুলে সত্যরাজের বিরুদ্ধে সরব হয়েছেন কন্নড়রা৷
[দেশের একটি বিষয় নিয়েই সবচেয়ে বেশি লজ্জিত অক্ষয় কুমার]
গোটা দেশে চারটি ভাষায় ছবিটি মুক্তি পাওয়ার কথা৷ ট্রেলার মুক্তির পর থেকেই ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ নিয়ে উত্তেজনা তুঙ্গে৷ তবে কর্নাটকের বিক্ষোভে নয়া বিপাকে পরিচালক এসএস রাজামৌলির ছবি৷ সুষ্ঠভাবে ছবি মুক্তির জন্য সত্যরাজ এখন কী পদক্ষেপ নেন, সেদিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা৷
সর্বশেষ খবর
-
প্রাথমিক নিয়োগ দুর্নীতির চার্জশিটে নাম, আদালতে অনুপস্থিত মানিক, ক্ষুব্ধ আদালত
-
এবার উদয়ন গুহর বেআইনি নির্মাণেও বুলডোজার? মাপজোক করে কী নির্দেশ ভূমি সংস্কার দপ্তরের
-
ভুয়ো নথিতে ভিনরাজ্যের ক্রিকেটারদের সুযোগ দেন সিএবি কর্তা! বিতর্কে কী সাফাই অভিযুক্তর?
-
কোন রূপরেখায় বিশ্বকাপ খেলতে পারে ভারত? কানাডায় অ্যাকাডেমি খুলে কী উপলব্ধি ইস্টবেঙ্গল প্রাক্তনীর?
-
আধারের এই তথ্য পরিবর্তন বিনামূল্যেই করুন বাড়িতে বসে! জানুন কীভাবে