সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাইভ অনুষ্ঠান চলছে। গিটার হাতে নিয়ে গেয়ে চলেছেন অরিজিৎ সিং (Arijit Singh)। আচমকা মঞ্চে উঠে এলেন বাদশা (Badshah)। মাইক হাতে নিয়ে কথা বলতে বলতেই ঝুঁকে পড়লেন। হাজার হাজার দর্শকের সামনে অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করলেন জনপ্রিয় র্যাপার। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

নিজের শর্তে বাঁচেন অরিজিৎ। গ্ল্যামারের অহংকার ছেড়ে জিয়াগঞ্জের ছেলে হয়েই থাকেন। তাতে তাঁর জনপ্রিয়তায় কোনও আঁচ পড়েনি। তাই তো যে সলমন খান তাঁর কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন বলে শোনা যায়, সেই সলমনই দীর্ঘ নয় বছর পর যাবতীয় তিক্ততা ভুলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। ‘টাইগার ৩’ সিনেমায় শোনা যায় অরিজিতের গান।
View this post on Instagram
[আরও পড়ুন: আদিত্য-অনন্যার প্রেমে ভাঙন! আচমকা কী হল? চাঙ্কিকন্যার পোস্ট ঘিরে চাঞ্চল্য]
মঞ্চে অরিজিৎ মানেই সুরের মূর্ছনা। নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে দেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। এই মুগ্ধতা বাদশারও রয়েছে। তাই তো থাইল্যান্ডের লাইভ অনুষ্ঠানে উঠেই অরিজিতের পা ছুঁলেন সম্মান জানালেন তিনি। বাদশার এই কাণ্ডে অল্প সময়ের জন্য হলেও হকচকিয়ে যান অরিজিৎ। পিছিয়ে যান তিনি। তার পর দুই শিল্পীর মধ্যে হয় হাসি বিনিময়। বাদশা র্যাপ করতে শুরু করেন, আর অরিজিৎ তখন গিটার হাতে অন্যদিকে।
What a Moment!!
Badshah touched Arijit Singh’s feet..Soulmate live at Bangkok, Thailand pic.twitter.com/q0jpLhP55w
— ᴄʜɪᴛᴛᴀʀᴀɴᴊᴀɴ ♪ (@i_CHITTARANJAN1) April 6, 2024
বাদশার (Badshah) এই কাজেই আবার নেটিজেনদের বক্তব্য, অরিজিতের থেকে বয়সে বড় হয়েই বাদশা তাঁর পা ছুঁয়েছেন। এতেই পরিষ্কার তিনি গায়কের প্রতিভাকে কতটা সম্মান করেন। বয়সের থেকেও বেশি অভিজ্ঞতা। কয়েকজন আবার অরিজিৎকেই বর্তমান সময়ে সঙ্গীত জগতের বেতাজ বাদশা হিসেবে উল্লেখ করেছেন।

[আরও পড়ুন: গরমের সময় বড় আতঙ্ক সোডিয়ামের ঘাটতি, কীভাবে বুঝবেন আপনার শরীরে নুন কম?]
সর্বশেষ খবর
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!