অবশেষে কলকাতায় ফিরলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ভালোবাসার মরশুমে স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে নরওয়ে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। মধ্যপ্রাচ্যের অগ্নগর্ভ পরিস্থিতির জেরে সেখান থেকে ট্যুর শেষে কলকাতায় ফেরার পথে প্যারিসে আটকে পড়েন সন্দীপ্তা ও সৌম্য। অবশেষে সমস্ত জট কাটিয়ে কলকাতায় ফিরলেন অভিনেত্রী।
আরও পড়ুন:
এর আগে সংবাদ প্রতিদিন ডিজিটালকে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁদের ফেরার টিকিট বাতিল হয়েছে। ৫ মার্চ সেই টিকিট রিশিডিউল করা হয়েছে। এবার কলকাতায় ফিরে ফের সংবাদ প্রতিদিন ডিজিটালের সঙ্গে ভাগ করে নিলেন এই পরিস্থিতিতে দেশে ফেরার অভিজ্ঞতা। সন্দীপ্তা বলেন, “প্রথম যে বিমানটা বাতিল হয়েছিল ইতিহাদ সেটা রিশিডিউল করেছিল ৫ মার্চ সকালে। আমরাও অন্যদিকে অনেক রুটেই ফেরার চেষ্টা করছিলাম। অবশেষে ৪ মার্চ জানতে পারি পরের দিনের সকাল ও রাতের বিমান বাতিল হয়েছে। এরপর আমাদের জানানো হয়েছিল কোনও দ্বিতীয় পথ খোলা নেই। আমাদের বিমান নয় রিশিডিউল হবে নাহলে আমাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। কিন্তু আমাদের পক্ষে কলকাতায় ফেরার বিমানের রিশিডিউল হওয়ার অপেক্ষায় থাকা আর সম্ভব ছিল না। ইতিমধ্যেই পোল্যান্ডের একটি বিমান রুটের সন্ধান পাই। সেটাতেই ফিরি। প্রথমে প্যারিস থেকে পোল্যান্ড, তারপর পোল্যান্ড থেকে দিল্লি ও তারপর দিল্লি থেকে কলকাতা। তবে আমাদের ভিসা নিয়ে কোনও সমস্যা হয়নি। অনেকদিনেরই ভিসা ছিল। অনেকেই আমাকে ওই সময়ে ভিসা নিয়ে ইনস্টাগ্রামে অনেক কিছু জিজ্ঞেস করেছিলেন। প্রত্যেককে উত্তরও দিয়েছি। সবশেষে ফিরে আসতে পেরেছি এটাই সবথেকে স্বস্তির বিষয়। অনেকেই দেশে ফিরছেন এবার আস্তে আস্তে এটাই একটা ভালো দিক।”

নরওয়ে ট্যুর সেরে কলকাতায় ফেরার আগেই গোল বাঁধে। তাঁদের দু’জনের কলকাতা ফেরার পথে বাদ সাধে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। তার ফলে স্বাভাবিকভাবেই বিপাকে অভিনেত্রী সন্দীপ্তা সেন ও তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়। সোশাল মিডিয়া পোস্টে একথা নিজেই জানিয়েছিলেন সন্দীপ্তা। সঙ্গে এও জানিয়েছিলেন যে তাঁরা প্যারিসে আটকে রয়েছেন এবং সেখানে নিরাপদেই রয়েছেন। অন্যদিকে শুক্রবার কলকাতায় ফেরেন ছেলে ইউভানকে নিয়ে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কেউ সন্ত নন’, বিঁধেছিলেন সোনম ওয়াংচুক, এবার জবাব দিলেন ‘ককরোচ’ অভিজিৎ
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট