শ্রীদেবীর চলে যাওয়ার সঙ্গে অদ্ভুত মিল বনি কাপুরের প্রথম স্ত্রীর মৃত্যুুর

কাকতালীয় ঘটনায় চমকে উঠেছে বলিপাড়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১৪:৩১

options
link
শ্রীদেবীর চলে যাওয়ার সঙ্গে অদ্ভুত মিল বনি কাপুরের প্রথম স্ত্রীর মৃত্যুুর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জনের মধ্যে সম্পর্ক কেমন ছিল? তা নিয়ে একসময় তোলপাড় ছিল মিডিয়া। ৯৬ সালে প্রথম স্ত্রী মোনাকে ডিভোর্স দিয়েই শ্রীদেবীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বনি কাপুর। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। কিন্তু এখন যাবতীয় জল্পনার ইতি। তবুও শেষের এই পথ কোথাও না কোথাও যেন মিলে গেল বনির দুই স্ত্রীর।

Advertisement

১৯৮৩ সালে মোনার সঙ্গে বিয়ে হয় বনি কাপুরের। ৯৬ সালে মোনার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে শ্রীদেবীকে আপন করে নেন বলিউড প্রযোজক। দুই পক্ষেরই দুই সন্তান। ছেলে অর্জুন ও মেয়ে অংশুলাকে নিয়ে আলাদাই থাকতেন মোনা। বনি থাকতেন শ্রী ও দুই কন্যা খুশি-জাহ্নবীর সঙ্গে। আলাদা ছিল দু’জনের সংসার। আলাদা জীবন। কিন্তু মৃত্যু কোথাও যেন মিলিয়ে দিয়ে গেল দু’জনকে। এভাবেই আকস্মিক মৃত্যুর খবর পেয়েছিলেন মোনা। মৃত্যুর মাত্র দুই মাস আগে বনির প্রাক্তন স্ত্রী জানতে পারেন মারণরোগ ক্যানসারে আক্রান্ত তিনি। তখন আর কিছুই করার নেই। ২০১২ সালের ২৫ মার্চ মৃত্যু হয় মোনার। ঠিক তার দুই মাস পরেই ১১ মার্চ মুক্তি পায় ছেলে অর্জুনের প্রথম ছবি ‘ইশকজাদে’। মৃত্যুর সময় মোনার বয়স ছিল মাত্র ৪৮।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

965

Advertisement

[স্পিলবার্গের লোভনীয় অফারেও হলিউডে পা রাখেননি শ্রীদেবী]

এদিকে মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রাম্ত হন শ্রীদেবী। তাঁর মৃত্যু আরও আকস্মিক। স্বামীর সঙ্গে নাকি ডিনার করার কথা ছিল বলিউডের ‘চাঁদনি’র। তার আগে ফ্রেশ হতে বাথরুমে গিয়েছিলেন। অনেকক্ষণ বাথরুম থেকে বের হচ্ছেন না দেখে বনির সন্দেহ হয়। দরজা ভেঙে দেখা যায় বাথটবে পড়ে রয়েছে গ্ল্যামার ক্যুইনের নিথর দেহ। আর অদ্ভুতভাবে শ্রী-র কন্যা জাহ্নবীও এই মুহূর্তে বলিউডে নিজের ডেবিউ করতে চলেছেন। জুলাই মাসের ছয় তারিখ মুক্তি পাবে ইশান-জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’। মেয়ের প্রথম ছবি দেখার বড় ইচ্ছে ছিল শ্রী-র। কিন্তু তা আর হল না। মোনার মতোই মৃত্যুর কাছে হার মানতে হল তাঁকেও। বনির জীবনের জীবনের দুই নারীর জীবন কাহিনি যেন একইভাবে শেষ হল। হয়তো কাকতালীয়! তবু  এই আশ্চর্য সমাপতনে চমকে গিয়েছে বলিপাড়া।

1505106568

[শ্রীদেবীর মৃত্যু ঘিরে উঠছে নানা প্রশ্ন, সে রাতে হোটেলে ঠিক কী ঘটেছিল?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.