ধর্মেন্দ্রর প্রয়াণের পর থেকেই অনুরাগীদের ‘পাখির চোখ’ তাঁর বায়োপিকের দিকে। বছরখানেক আগে ধর্মেন্দ্র নিজে জানিয়েছিলেন যে তিনি আত্মজীবনী লিখছেন। সেসময় থেকেই বলিপাড়ায় ‘হি ম্যান’-এর বায়োপিক নিয়ে কানাঘুষো। সম্প্রতি অভিনেতার প্রয়াণের পর সেই জল্পনার পালে হাওয়া আরও বেড়েছে, বললেও অত্যুক্তি হয় না। কিন্তু ধর্মেন্দ্রর ভূমিকায় কে অভিনয় করবেন? স্বাভাবিকভাবেই ভক্তমহলে উঁকি দিয়েছে এমন কৌতূহল। ধর্মেন্দ্র যদিও নিজেই অভিনেতা নির্বাচন করে গিয়েছিলেন, কিন্তু এবার বাবার বায়োপিক নিয়ে বড় কথা বললেন ববি দেওল।
আরও পড়ুন:

আদ্যেন্ত ফিল্মি পরিবার হলেও খুব আক্ষেপের সুরে ধর্মেন্দ্র একবার বলেছিলেন, “বলিউড দেওলদের কখনও যোগ্য সম্মান দেয়নি…।” দুই ছেলে সানি দেওল কিংবা ববি দেওল একাধিক হিট সিনেমা উপহার দিলেও ইন্ডাস্ট্রির কেউ তাঁদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেননি। সেপ্রসঙ্গ টেনেই সম্প্রতি ‘আপ কি আদালত’-এ প্রশ্নের মুখে পড়তে হয় ববিকে। অভিনেতাকে প্রশ্ন করা হয়, বাবা ধর্মেন্দ্রর বায়োপিক হলে আপনাদের দুই ভাইয়ের মধ্যে কে অভিনয় করবেন? কিংবা কে সবথেকে ভালো ‘হি ম্যান’-এর চরিত্র আত্মস্থ করতে পারবেন? প্রত্যুত্তরে ববি দেওল জানান, “কেউই না। কারণ বাবার মতো আর কেউ হতে পারে না। উনি যে ধরনের মানুষ ছিলেন, তেমন দ্বিতীয় আর কেউ হতে পারবে না।”

যদিও নিজের আত্মজীবনীর পর্দায় ফুটিয়ে তোলার জন্য সলমন খানের উপরই ভরসা রেখেছেন কিংবদন্তি অভিনেতা। কিন্তু দেওলদের মতো আদ্যোপান্ত ফিল্মি পরিবারে সানি, ববি এমনকী নাতি রাজবীর থাকতে কেন ভাইজানে ভরসা রাখলেন ধর্মেন্দ্র? এপ্রসঙ্গে ‘হি ম্যান’ বলেছিলেন, “সলমনই একমাত্র আমার বায়োপিকে অভিনয় করতে পারে। আমার পছন্দের তালিকাই ওই সেরা।” আসলে পুত্রসম সলমন খানের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল ধর্মেন্দ্রর। এমনকী বলিউড সুলতানের ডাকাবুকো ব্যক্তিত্বের প্রতিও মুগ্ধতা প্রকাশ করেছিলেন তিনি। কারণ ‘হি ম্যান’ নিজেও ছিলেন দাপুটে। যিনি একফোনে মুম্বইয়ের অপরাধজগতের ডনদের চুপ করিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন। এবং সেটা করেওছিলেন। সেই প্রেক্ষিতেই কি নিজের বায়োপিকে সলমনকে দেখতে চেয়েছিলেন ধর্মেন্দ্র? সেই উত্তর যদিও অধরা। তবে ২০১৫ সালে ‘ফিল্মফেয়ার’-এর সাক্ষাৎকারে এমন ইচ্ছে প্রকাশ করেছিলেন ধর্মেন্দ্র খোদ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক
-
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল