Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Varun Dhawan

কন্ডোমের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি! বরুণ ধাওয়ানের সিনেমায় সেন্সরের কাঁচি

মুক্তির আগেই বরুণ অভিনীত সিনেমার কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। ঠিক কোন কোন দৃশ্যে সেন্সরের কাঁচি পড়েছে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১৮:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১৮:২৫

options
link
কন্ডোমের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি! বরুণ ধাওয়ানের সিনেমায় সেন্সরের কাঁচি zoom
বরুণ ধাওয়ানের সিনেমায় সেন্সরের কাঁচি। ছবি- সংগৃহীত
Advertisement

বলিউডি সিনেমায় কন্ডোমের ফ্লেভার নিয়ে খুল্লমখুল্লা আলোচনা! মুক্তির আগেই সেন্সরের গেরোয় বরুণ ধাওয়ানের সিনেমা। আগামী ৫ জুন রিলিজ করার কথা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। পরিচালক হিসেবে অবসর গ্রহণের প্রাক্কালে ডেভিন ধাওয়ানের শেষ সিনেমা। অতঃপর এই ছবি নিয়ে যে বলিউড, এমনকী দর্শকমনেও অতিরিক্ত কৌতূহল থাকবে, তা বলাই বাহুল্য। কিন্তু মুক্তির আগেই বরুণ (Varun Dhawan) অভিনীত সিনেমার কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন।

যে দৃশ্যটি নিয়ে সবথেকে বেশি আপত্তি তুলেছে সেন্সর বোর্ড, সেটি হল কন্ডোমের দৃশ্য। যেখানে জ্বলজ্বল করছিল ওই কন্ডোমের ব্র্যান্ডের নাম। শুধু তাই নয়, ওই দৃশ্যের সংলাপে কন্ডোমের ফ্লেভার নিয়েও আলোচনা করা হয়েছে, আর তাতেই চোখ রাঙিয়েছে সেন্সর বোর্ড!

ঠিক কোন কোন দৃশ্যে সেন্সরের কাঁচি পড়েছে? বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবির চারটি দৃশ্যে ব্যবহৃত শব্দ নিয়ে আপত্তি তুলেছে সিবিএফসি। এছাড়াও আরেক দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি ছেঁটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যে দৃশ্যটি নিয়ে সবথেকে বেশি আপত্তি তুলেছে সেন্সর বোর্ড, সেটি হল কন্ডোমের দৃশ্য। যেখানে জ্বলজ্বল করছিল ওই কন্ডোমের ব্র্যান্ডের নাম। শুধু তাই নয়, ওই দৃশ্যের সংলাপে কন্ডোমের ফ্লেভার নিয়েও আলোচনা করা হয়েছে, আর তাতেই চোখ রাঙিয়েছে সেন্সর বোর্ড! সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের নির্দেশ, প্রথমত ব্র্যান্ডের নাম ঝাপসা করে দিতে হবে। আর দ্বিতীয়ত, কন্ডোমের ফ্লেভারের সংলাপটিকেও ‘মিউট’ করে পরিবর্তে অন্য শব্দ ব্যবহার করতে হবে। পাশাপাশি সিনেমার এক দৃশ্যে অভিনেতা-অভিনেত্রীদের অন্তর্বাস দেখা গিয়েছে, সেই সিকোয়েন্সকেও নতুন মোড়কে পরিবেশন করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। কীরকম?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Varun Dhawan’s upcoming film faces CBFC scrutiny over condom-related scenes
‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে, ম্রুণাল ঠাকুর

বলিউড মাধ্যম সূত্রে খবর, অন্তর্বাসের পরিবর্তে ওই দৃশ্যটিতে তারকাদের মুখ ও চেহারায় জুম করে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ক্রিকেটার জস বাটলার এবং বেন স্টোকসের নামোল্লেখ করা এক সংলাপ ছেঁটে ফেলতে বলা হয়েছে। খবর, এহেন শর্তসাপেক্ষেই বরুণ ধাওয়ান অভিনীত কমেডি ঘরানার সিনেমাকে ‘U/A’ সার্টিফিকেট দেওয়া হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের তরফে। ছবিতে বরুণের পাশাপাশি পূজা হেগড়ে, ম্রুণাল ঠাক্কর এবং মণীশ পলরা অভিনয় করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.