‘বিগ বস’-এর ঘরে কখন, কী ঘটে? তটস্থ বঙ্গবাসী। শোয়ের প্রতিটা ক্যামেরাবন্দি মুহূর্ত বর্তমানে নেটভুবনে দাপিয়ে বেড়াচ্ছে। প্রতিযোগীদের ভাব-ভালোবাসা থেকে বাকবিতণ্ডা- সবটাই থাকছে আতশকাচে। এহেন তুলকালাম পরিস্থিতিতেই ‘বিগ বস’-এর ঘরে শন বন্দ্যোপাধ্যায়ের ওয়াইল্ড কার্ড এন্ট্রির জল্পনা তুঙ্গে। কারণ প্রোমোতে অভিনেতাকে দেখা গেলেও শো শুরুর পর আর তাঁকে দেখা যায়নি। আসলে শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে নাচ প্র্যাকটিসের সময় পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন শন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, অভিনেতাকে অস্ত্রোপচার করাতে হয়। তাহলে কি এবার সত্যিই ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিচ্ছেন শন?
গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য নাচ প্র্যাকটিস করতে গিয়ে পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন শন বন্দ্যোপাধ্যায়। যার জেরে ঘরে ঢোকার আগেই অভিনেতাকে ফিরে আসতে হয়। চোটের জেরে সম্প্রতি হাঁটুতে অস্ত্রোপচারও করাতে হয়েছে শনকে।
আরও পড়ুন:

জল্পনার আবহে হাসপাতাল থেকে নিজেই জানালেন শন। জানা গিয়েছে, ‘বিগ বস বাংলা’র গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য নাচ প্র্যাকটিস করতে গিয়ে পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন শন বন্দ্যোপাধ্যায়। যার জেরে ঘরে ঢোকার আগেই অভিনেতাকে ফিরে আসতে হয়। চোটের জেরে সম্প্রতি হাঁটুতে অস্ত্রোপচারও করাতে হয়েছে শনকে। কেমন আছেন? ‘বিগ বস’-এর ঘরে কি যোগ দিচ্ছেন? হাসপাতাল থেকে নিজেই জানালেন। অভিনেতার মন্তব্য, ‘আমার স্বাস্থ্য নিয়ে যে সকলেই ভীষণ উদ্বিগ্ন, তার জন্য আমি কৃতজ্ঞ। হাঁটুতে চোট লাগায় তড়িঘড়ি অস্ত্রোপচার করাতে হল। তবে স্বস্তির বিষয় হল আমার অস্ত্রোপচার সফল হয়েছে। আমি সবসময়ে বিশ্বাস করি, জীবনের নানা প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়ানোটাই আসল। তাই খুব শিগগিরি স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় রয়েছি। আপনাদের প্রার্থনাই আমাকে সুস্থ করে তুলবে।’ এহেন পোস্টের পরই শনের ‘বিগ বস’-এ যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে।
পয়লা সপ্তাহ থেকেই উত্তেজনার পারদ চড়িয়েছেন ভরত কল, তনুশ্রী রায়, ঝিলম গুপ্ত, জয়িতা চট্টোপাধ্যায়রা। এবার এই ঘরে যদি শন কিংবা জীতু প্রবেশ করে, তাহলে যে খেলা জমে ক্ষীর হবে, তা বলাই বাহুল্য।

পাশাপাশি সংস্লিষ্ট শোয়ে জীতু কমলের যোগ দেওয়া নিয়েও জল্পনা তুঙ্গে। সাম্প্রতিক এক পোস্টে নিজেই সেই জল্পনা উসকে দিয়েছিলেন অভিনেতা। জীতু লিখেছিলেন, ‘কথা দিলাম… আমি যে নন ফিকশন শোয়ে যাচ্ছি, সেখানে যদি জয়ী হয়ে ফিরতে পারি, তাহলে আমার প্রাপ্ত অর্থের ৭৫ শতাংশ বরাদ্দ থাকবে গৃহহীন মানুষ, অনাথ শিশু এবং বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মানুষদের জন্য। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য এই অর্থ ব্যবহার করা হবে। ২৫ শতাংশ আমার। বাতি ৭৫ শতাংশ এদের সবার। জীবন শুধু নিজের জন্য বাঁচার নয়।’ এদিকে পয়লা সপ্তাহ থেকেই উত্তেজনার পারদ চড়িয়েছেন ভরত কল, তনুশ্রী রায়, ঝিলম গুপ্ত, জয়িতা চট্টোপাধ্যায়রা। এবার এই ঘরে যদি শন কিংবা জীতু প্রবেশ করে, তাহলে যে খেলা জমে ক্ষীর হবে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
-
সৌদিতে কর্মহীন, জুটছে না খাবারও! ‘ফিরতে চাই’, মোদি-শুভেন্দুকে ভিডিও বার্তা নদিয়ার পরিযায়ী শ্রমিকদের
-
বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ সংস্কার ঘিরে বিতর্ক, সাংবাদিক বৈঠকে সাফাই ভিসির