Bohurupi Song

প্রতিবাদকে ছাপিয়ে গেল প্রেম! নেটপাড়ায় সুপারহিট শিবপ্রসাদ-কৌশানীর ‘শিমূল-পলাশ’ প্রেম

৮ অক্টোবর মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'বহুরূপী'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১৪:৪৯

options
link
প্রতিবাদকে ছাপিয়ে গেল প্রেম! নেটপাড়ায় সুপারহিট শিবপ্রসাদ-কৌশানীর ‘শিমূল-পলাশ’ প্রেম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমই সর্বশ্রেষ্ঠ! হ্য়াঁ, সেটাই যেন ফের প্রমাণ করে দিলেন টলিউডের সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়। প্রতিবাদের শহরে নন্দিতা-শিবপ্রসাদের পুজোর ছবি ‘বহুরূপী’র শিমূল পলাশ গান যেন প্রেমের হাওয়া ছড়িয়ে দিল তিলোত্তমায়। শুধু তাই নয়, নেটপাড়াতেও রিলস, ভিডিওতে একটাই সুর। ‘শিমূল-পলাশ প্রেম’। তথ্য বলছে, ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারে ট্রেন্ডিং লিস্টে সবার থেকে এগিয়ে বহুরূপীর এই গান। পিছনে পড়েছে, অরিজিৎ সিংয়ের ‘আর কবে?’, ‘রুদ্র’ ছবির ‘তোর সাথে’, এবং রাজ চক্রবর্তীর ‘বাবলি ‘ছবির গান।

Advertisement

পুজোর মরশুমে ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’। ছবির পয়লা ঝলক প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যেই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং ছিল। প্রতিবাদী শহরের মন খারাপেও দর্শকরা যে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, শিবপ্রসাদ ও নন্দিতার বহুরূপীকে, তা বলাই বাহুল্য। তবে এবার আর শুধুই ঝলক নয়, বহুরূপীর প্রথম গান শিমূল-পলাশ গান প্রকাশ্যে আসতেই হইচই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

লোকগানের ছন্দে শিবপ্রসাদ ও কৌশানীর জমজমাট প্রেমও নজর কাড়ল সবার। আর সেই গানেরই প্রশংসায় পঞ্চমুখ অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। টুইট করে এই গানের সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী ও ‘বহুরূপী’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন রহমান।

নব্বইয়ের দশকে ঘটে যাওয়া দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাতি এবং সেই ঘটনার নেপথ্যের যড়যন্ত্রকারী, আর তাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা নিয়েই ছবির গল্প আবর্তিত হয়েছে। গত বছরের পুজোয় বক্স অফিসের গেম চেঞ্জার ছিল তাঁদের ‘রক্তবীজ’। সেই ছবিতে আইজি পঙ্কজ সিনহা হয়ে নজর কেড়েছিলেন আবির। এবারে তিনি একেবারে মারকাটারি মেজাজে হয়েছেন এসআই সুমন্ত ঘোষাল। অন্যদিকে ধুরন্ধর ‘বহুরূপী’ বিক্রমের চরিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঋতাভরী চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়।

উল্লেখ্য, ৮ অক্টোবর ওই একই দিনে আবার মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’। দেব-রুক্মিণী এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো তারকাখচিত ছবির সঙ্গে বক্স অফিসে কতটা টেক্কা দিতে পারে ‘বহুরূপী’? নজর থাকবে সেদিকে।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.