সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল বলিউড অভিনেতার লুক আ লাইক। আর এবার নেটিজেনরা খুঁজে পেল রণবীর কাপুরের ছোটবেলা! হ্যাঁ, ঠিকই পড়েছেন, সোশ্য়াল মিডিয়ার হাত ধরে ভাইরাল হয়েছে নীরব ভাট নামে এক খুদের ভিডিও। যার মুখের আদল অবিকল রণবীরের কাপুরের ছোটবেলার মতো। তবে শুধু নেটিজেনরা নয়, এই ভিডিও দেখে হতবাক হয়েছেন আলিয়া ভাটও। তিনিও শেয়ার করেছেন খুদে নীরবের ভিডিও।
খুব শীঘ্রই মা হতে চলেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। সংসারে নতুন সদস্যের আগমনের জন্য় অধীর আগ্রহে বসে রয়েছেন রণবীরও (Ranbir Kapoor)। আসন্ন সন্তানের জন্য ঘর সাজাচ্ছেন, নানা পরিকল্পনাও করছেন। ঠিক এমন সময়ই নেটিজেনরা খুঁজে বের করলেন এক খুদেকে। যার চেহারার সঙ্গে রণবীরের ছোটবেলার দারুণ মিল রয়েছে। অবিকল রণবীরের মতো চোখ, হাসি। এমনকী, আদব কায়দাতেও রণবীরের ছাপ। নীরব ভাট নামে সেই খুদে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়ও। লোকে তাঁকে ‘খুদে রণবীর’ বলেও ডাকে।
View this post on InstagramAdvertisement
View this post on Instagram
[আরও পড়ুন: হৃতিক বা রণবীর সিং নন, ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয়ভাগে দেবের চরিত্রে দক্ষিণের সুপারস্টার! ]
রণবীর কাপুরের মতো তাকে দেখতে, একথা শুনে শুনে বেশ বিরক্ত সে। ইনস্টাগ্রামে তা নিয়ে ভিডিও পোস্ট করেছে সে। সেই ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ বলছেন, সিনেমায় সুযোগ দেওয়া হোক এই খুদেকে। রণবীরের ছোটবেলার চরিত্রে একেবারেই মানানসই নীরব ভাট। কয়েক মাস আগে ভাইরাল হয়েছিল আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই বচ্চনের লুক আ লাইকও।
View this post on Instagram
[আরও পড়ুন: এবার শীতে টলিউডে উড়বে ‘প্রজাপতি’, প্রকাশ্যে দেব-মিঠুনের নতুন ছবির পোস্টার]
সর্বশেষ খবর
-
চিরবিদায় জামশেদপুর এফসি, চোখের জলে মোহনবাগান ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ ফুটবলারদের
-
লাগাতার বৃষ্টিতে জোড়াবাগানে ভাঙল ২০০ বছরের বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত ষাটোর্ধ্ব মহিলার
-
বিদেশ থেকে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের! ছবি পোস্টে কী ইঙ্গিত কনটেন্ট ক্রিয়েটারের?
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ
-
জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ, গান্ধীজয়ন্তীতে শুরু মোদি সরকারের নতুন প্রকল্প!