সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো এবার প্রতিপদ থেকেই শুরু হয়ে গিয়েছে। ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন মানুষ। কারও পছন্দ শ্রীভূমি, কারও আবার বালিগঞ্জ কালচারালের পুজো বেশি ভালো লেগেছে। নুসরত জাহান (Nusrat Jahan) ঠাকুর দেখতে বেরিয়েছেন ষষ্ঠীর দিন। তাও আবার নিজের কাছের মানুষ যশ দাশগুপ্তর (Yash Dasgupta) সঙ্গে।

সারা বছর কাজের ব্যস্ততা থাকে। অভিনয়ের পাশাপাশি নুসরতকে সাংসদ হিসেবেও নানা দায়িত্ব পালন করতে হয়। এবার আবার যশের বলিউড ছবি মুক্তি পেয়েছে। ‘ইয়ারিয়া ২’ ছবিতে দিব্যা খোসলা কুমারের বিপরীতে অভিনয় করেছেন বাংলার অভিনেতা। ফলে পুজোর (Durga Puja 2023) আগে তাঁর প্রচারের ব্যস্ততা ছিল। তবে পুজো মানে সমস্ত ব্যস্ততা ভুলে যাওয়া। চুটিয়ে আড্ডা, খাওয়া-দাওয়া আর ঠাকুর দেখা। যশ-নুসরতেরও সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: ভালো-মন্দের যুদ্ধে যোদ্ধা ‘গণপত’-এর উত্থান, অ্যাকশনেই ভরসা নায়ক টাইগার শ্রফের]
সিল্কের শাড়ি আর ব্রকেডের ব্লাউজ পরে সুন্দর করে সেজে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন নুসরত। যশের পরনে ছিল ক্যাজুয়াল শার্ট আর প্যান্ট। “শারদীয়ার শুভেচ্ছা রইল সবার জন্য…পুজো ভালো কাটুক| শুভ মহা ষষ্ঠী”, ক্যাপশনে একথা লিখেই একাধিক ছবি আপলোড করেছেন তারকা যুগল।
View this post on Instagram
গোটা একটা বছরের অপেক্ষার পর উমার আগমন হয়। এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকে বাঙালি। যশ-নুসরতরাও ব্যতিক্রম নন। পুজোর বিচারক হিসেবে বেরোতে হোক বা তারকা হিসেবে হাজিরা দিতে হোক, মণ্ডপে যখন ঢাক বেজে উঠে তারকা যুগলের মনও উৎফুল্ল হয়ে ওঠে। এই ছবিগুলি যেন তারই প্রমাণ।
[আরও পড়ুন: সিনেমা হলে হিট ‘রক্তবীজ’, ঢাক বাজিয়ে উমাবরণ মিমির, কচিকাচাদের নিয়ে মাতলেন পুজোয় ]
সর্বশেষ খবর
-
‘হাত কেটে নেব’, সিন্ধুর জল বন্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের
-
আমলাদের গাড়ির পতাকাও এবার ‘ব’ মুক্ত, নকশায় ফিরল অশোক চক্র
-
দালালের রেট ২৫০! গুদাম তৈরির অনুমোদনে দেদার ‘দুর্নীতি’, তারাতলা-তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
ইটস টাইম ফর আফ্রিকা… হাড্ডাহাড্ডি পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?