Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Indus water Treaty Suspension

‘হাত কেটে নেব’, সিন্ধুর জল বন্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের

পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে দিল্লি। যা নিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৬:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৬:০২

options
link
‘হাত কেটে নেব’, সিন্ধুর জল বন্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের zoom
সিন্ধুর জল বন্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের।
Advertisement

সন্ত্রাসের দেশ পাকিস্তানকে শিক্ষা দিতে হাতে তো বটেই, ভাতে মারার কৌশল নিয়েছে ভারত। পুলওয়ামা জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর স্থগিত করা হয়েছে সিন্ধু জলচুক্তি। ভারতের এই পদক্ষেপে কার্যত দিশাহারা অবস্থা পাকিস্তানের। সিন্ধুর জল পেতে মরিয়া ইসলামাবাদ এবার ভারতের উদ্দেশে হুমকি দিল, ‘জল আটকাতে এলে হাত কেটে দেওয়া হবে।’

জলে টান পড়তেই মরিয়া হয়ে ছোটাছুটি শুরু করেছে ইসলামাবাদ। এই জলচুক্তি নিয়ে পাকিস্তানে মঙ্গলবার আয়োজিত হয়েছে এক আন্তর্জাতিক সেমিনার। সেখানে বিভিন্ন দেশের আইনজ্ঞ, জলসম্পদ বিশেষজ্ঞ এবং বিদেশি প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা রয়েছে। সিন্ধু চুক্তির বিষয়টি বিশদে খতিয়ে দেখবেন তাঁরা। তবে তার আগে সোমবার সাংবাদিক বৈঠক করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারা ও জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক। সেখান থেকেই কড়া সুরে হুমকি দেওয়া হয় ভারতকে। নিশানা করা হয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।

Advertisement

মোদিকে নিশানা করে মুসাদিক বলেন, ‘প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী এমন আচরণ করছেন যেন সবকিছু তাঁর হাতেই রয়েছে। তিনি বলেছেন, পাকিস্তানে এক ফোঁটা জল যেতে দেবেন না।’

পাক সংবাদমাধ্যম ডন-এর রিপোর্ট অনুযায়ী, মোদিকে নিশানা করে মুসাদিক বলেন, ‘প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী এমন আচরণ করছেন যেন সবকিছু তাঁর হাতেই রয়েছে। তিনি বলেছেন, পাকিস্তানে এক ফোঁটা জল যেতে দেবেন না।’ এর পরই সুর চড়িয়ে পাক মন্ত্রী বলেন, ‘আমাদের প্রাপ্য জলে ভাগ বসাতে আসবে তাদের হাত কেটে দেওয়া হবে।’ মুসাদিকের এহেন মন্তব্যের ভিডিও ভাইরাল হতে শুরু করেছে সোশাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। পাশাপাশি আতাউল্লা বলেন, কোনও চুক্তি এমন একতরফা ভাবে স্থগিত হতে পারে না। এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে দিল্লি। যা নিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বারবার দাবি করছে, ভারত নাকি এই চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু ভারত আগেও রাষ্ট্রসংঘে জানিয়েছে পাকিস্তানের উপর আস্থা রেখে, বিশ্বাস করে ৬৫ বছর আগে ভারত এই চুক্তি করেছিল। কিন্তু সেই বিশ্বাস ভেঙে ভারতের বুকে ৩টি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.