সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উজ্জ্বল হলুদ রঙের বিকিনি পরে ইনস্টাগ্রামে একের পর পর ‘হট’ ছবি পোস্ট করে ফের শোরগোল ফেলে দিলেন আলান্না পাণ্ডে। চাঙ্কি পাণ্ডের ভাই চিক্কি পাণ্ডের কন্যা আলান্না কিন্তু এর আগেও একাধিকবার তাঁর বোল্ড ফ্যাশন সেন্সের জন্য শিরোনামে উঠে এসেছেন। এখনও কোনও সিনেমায় অভিনয় না করেও এই স্টার-কিড স্রেফ খোলামেলা পোশাকের জন্য সকলের নজর কেড়ে নিয়েছেন।
[বিকিনিতে সৈকতে উষ্ণতা ছড়ালেন আরও এক তারকা-কন্যা]
আলান্না অবশ্য জাহ্নবী বা ইব্রাহিমের মতো ততটা পরিচিত স্টার-কিড নন। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা কিন্তু অন্যদের পিছনে ফেলে দেবে। বর্তমানে লন্ডনে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন আলান্না। বয়স ২২। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল এমনটাই বলছে। আর সেই সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এস ফ্যাশন ডিজাইনার মনীষা জয়সিংয়ের পুত্র ইয়ুডি জয়সিংয়ের সঙ্গে। এর আগে সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন দু’জনে। তারই ছবিও রয়েছে আলান্নার ইনস্টাগ্রাম প্রোফাইলে।
তবে এবার আলান্না আরও খোলামেলা, আরও সাহসী। অনেকে তো মুখিয়ে রয়েছেন বলিউডে তাঁর ডেবিউ নিয়ে। দিনক্ষণ এখনও ঘোষণা করেননি তিনি, তবে কেন আলান্নাকে বলিউডে দেখা যাচ্ছে না, এই নিয়ে বিস্তর অভিযোগ করছেন তাঁর অনুরাগীরা। তাঁর পোশাক, ছুটি কাটাতে গিয়ে দুর্দান্ত ব্যাকড্রপে বয়ফ্রেন্ডের সঙ্গে বিকিনিতে ছবি ও নিয়মিত ইনস্টাগ্রাম পোস্ট তাঁকে খবর থেকে হারিয়ে যেতে দেয় না। দেখুন আলান্নার কয়েকটি হট ছবি:
[শাহরুখ-কন্যা সুহানার স্নানের ছবি ঘিরে তোলপাড় নেটদুনিয়া]
সর্বশেষ খবর
-
বিতর্কিত গোল বাতিলেই হার! অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ
-
নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল
-
বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য