নভেম্বর মাসের শেষ সপ্তাহেই পুরভোট হতে পারে কলকাতা এবং হাওড়া পুরসভায়। মঙ্গলবার একথা জানান পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা হওড়া উত্তরের বিধায়ক উমেশ রাই। পাশাপাশি তিনি জানান, হাওড়ার পুর এলাকাকে ৬০টি ওয়ার্ডে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘‘দুই পুরসভার অধীনে থাকা এলাকার সীমানা পুনর্মূল্যায়নের কাজ শুরু হচ্ছে। হাওড়া পুরসভার অধীনে থাকা এলাকার সীমানা পুনর্মূল্যায়ন বা ডিলিমিটেশনের মাধ্যমে ৬০টি ওয়ার্ডে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা শেষ হলেই নভেম্বরের শেষেই নির্বাচন হওয়ার কথা কলকাতা এবং হাওড়াতে।’’ তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নতুন বোর্ড গঠন হয়ে যাবে। শুধু এই দুই পুরসভা নয়, রাজ্যের আরও কয়েকটি পুরসভাতেও ভোট হতে পারে নভেম্বরের শেষে।
আরও পড়ুন:
হাওড়ার নির্বাচন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘‘তৃণমূল রাজনৈতিক ফায়দা তুলতে হাওড়া পুরসভা এলাকাকে ভাগ করেছিল। জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই কারণেই সিদ্ধান্ত হয়েছে এই পুরসভার এলাকাকে ৬০টি ওয়ার্ডে ভাগ করা হবে। সমীক্ষা চালিয়ে উন্নত পুর পরিষেবার জন্য কতগুলি ওয়ার্ড প্রয়োজন, তা দেখা হয়েছে। তার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত।’’ একইসঙ্গে কলকাতা পুরসভার ডিলিমিটেশনের কাজও দ্রুত শুরু হবে বলে তিনি জানান। উল্লেখ্য, শেষবার হাওড়া পুরসভার নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। বর্তমানে পুরবোর্ড না থাকায় কাজ চলছে অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে।
সর্বশেষ খবর
-
বিতর্কিত গোল বাতিলেই হার! অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ
-
নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল
-
বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
-
দাঙ্গায় মদত, অপপ্রচার! বারুইপুর কাণ্ডে সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ