CM Suvendu Adhikari

‘প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাব তবে জন্মদিনটা…’, মহানায়কের ‘জন্মশতবর্ষ উদযাপন’-এ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Uttam Kumar Birth Centenary: 'ম্যাটিনি আইডল' উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের ঠিক একমাসের ব্যবধানে অর্থাৎ ৩ অক্টোবর 'মহানায়কের শতবর্ষ' অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৮:৩৯

options
link
‘প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাব তবে জন্মদিনটা…’, মহানায়কের ‘জন্মশতবর্ষ উদযাপন’-এ ঘোষণা মুখ্যমন্ত্রীর
উত্তম কুমারের 'জন্মশতবর্ষ উদযাপন' অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। ছবি: নিজস্ব

উত্তম কুমারের ‘জন্মশতবর্ষ উদযাপন’ (Uttam Kumar Birth Centenary Celebration) অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। গত ৩ সেপ্টেম্বর মহানায়কের জন্ম শতবর্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যজুড়ে ৪ দিনব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যমে হয়েছে উত্তম স্মরণ। ‘ম্যাটিনি আইডল’ উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের ঠিক একমাসের ব্যবধানে অর্থাৎ ৩ অক্টোবর ‘মহানায়কের শতবর্ষ’ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী। শিল্পী সংসদের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী। সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সংঘটিত হওয়ার জন্যই মিঠুন চক্রবর্তী থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ-সহ বাকি সদস্যের ধন্যবাদ জানালেন শুভেন্দু অধিকারী।

Advertisement

বক্তব্যের শুরুতেই মহানায়কের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, “সাংস্কৃতিক ক্ষেত্রে মহানায়ক একজনই, তিনি উত্তম কুমার।” এরপরই শিল্পী সংসদের উদ্যোগকে কুর্নিশ জানিয়ে বলেন, “যে সাংষ্কৃতিক চেতনা এবং প্রতিভা শত শত বছরে গোটা বছরে পৃথিবীব্যাপী সমাদৃত হয়েছে আপনারা দেখেছেন। আমরা পুরোটাই শিল্পী সংসদের উপর ছেড়ে দিয়েছিলাম। মিঠুন দা থেকে শুরু করে সন্দীপ রায়, হর দা, প্রসেনজিৎ দা, জিৎ, ঋতুপর্ণা বোন, জিৎ ভাই সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে। বহু মানুষ এসেছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
CM Suvendu Adhikari at the Uttam Kumar Birth Centenary Celebration
উত্তম কুমার ফিল্ম সেন্টারে শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: কৌশিক দত্ত

মুখ্যমন্ত্রী হিসেবে মহানায়ক হিসেবে উত্তম কুমারের জন্মদিন ও মৃত্যুদিনে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বেশ কিছু পরিকল্পনা করেছেন শুভেন্দু অধিকারী। এদিন ‘জন্মশতবর্ষ উদযাপন’-এর মঞ্চ থেকে জানালেন, “মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্ধান্ত নিয়েছি প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাব। জন্মদিনটা আনন্দ, সঙ্গীতের মধ্যে দিয়ে অত্যন্ত সম্মানের সঙ্গে পালিত হবে।”

Advertisement
Mithun Chakraborty, Jeet and Rituparna Sengupta at the Uttam Kumar centenary event
উত্তম স্মরণে কেওড়াতলায় আবক্ষ মূর্তি উন্মোচন করেছিলেন মুখ্যমন্ত্রী। ছবি: অরিজিৎ সাহা

বাণীচক্র প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “বাণীচক্রকে নিয়ে একদিন আলাদা করে কথা বলব। তাঁদের আসা সম্ভব হলে সচিবালয়ে আসবেন। নইলে দিদি ডেকে পাঠালে দিদির বাড়িতে যাব। আলাদা সম্মান তো আমার হৃদয়ে রয়েছে। বাণীচক্র কীভাবে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারি সেটাও আগামি দিনে সুনির্দিষ্ট পরিকল্পনা করে কাজ করতে পারি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.