Dev

মা-বাবার সুরক্ষার স্বার্থে পরিবারে নতুন সদস্য, কত লাখি গাড়ি উপহার দেবের?

পর্দার সুপারস্টার, রাজনীতির ময়দানেও সুনাম কুড়িয়েছেন। ঠিক তেমনই বাস্তবেও দায়িত্ববান পুত্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৪:১১

options
link
মা-বাবার সুরক্ষার স্বার্থে পরিবারে নতুন সদস্য, কত লাখি গাড়ি উপহার দেবের?
মা-বাবার সঙ্গে দেব। ছবি: দেবের ইনস্টাগ্রাম

সুপারস্টার, মেগাস্টার-সহ আরও যদি কোনও বিশেষণ থাকে তা নিঃসন্দেহে দেবের নামের সঙ্গে জুড়ে যায়। হাজার কর্মব্যস্ততার মাঝেও পরিবারিক সময় কাটাতে ভোলেন না দেব। বিশেষ করে বাবা-মায়ের সঙ্গে সময় কাটানো, তাঁদেরকে নিয়ে ঘুরতে যাওয়া ছেলে হিসেবে সব দায়িত্ব পালন করেন। বিশ্বকর্মা পুজোয় জীবনের দুই গুরুত্বপূর্ণ সদস্য বাবা-মাকে বিশেষ উপহার দিলেন দেব।

Advertisement

পর্দার সুপারস্টার, রাজনীতির ময়দানেও সুনাম কুড়িয়েছেন। ঠিক তেমনই বাস্তবেও দায়িত্ববান পুত্র। বারবার সেই প্রমাণ দিয়েছেন তা বললে অত্যুক্তি হবে না। বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে সদা প্রস্তুত তারকা সাংসদ। ‘দেশু ৭’-এর ব্যস্ততা সামলে টাকিতে পারিবারিক সময় কাটিয়েছেন। এবার বাবা-মায়ের সুবিধা ও নিরাপত্তার জন্য বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে নিয়ে এলেন মাহিন্দ্রার ফ্ল্যাগশিপ ও অত্যাধুনিক ইলেকট্রিক ‘SUV ‘Mahindra XEV 9e’। বলা ভালো বাবা-মাকে উপহার দিলেন তাঁদের সুপুত্র দীপক অধিকারী ওরফে দেব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

Advertisement

মা-বাবার জন্য কিছু করতে পারলে সেটা সত্যিই পরম প্রাপ্তি। তাই আনন্দঘন মুহূর্ত নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন দেব। লাল ইভি-র সামনে দাঁড়িয়ে বাবা মায়ের সঙ্গে পোজ দিয়েছেন সুপারস্টার। এই ছবি শেয়ার করতেই ভালোবাসায় ভাসছেন দেব। বাবা-মায়ের জন্য কত লাখি গাড়ি কিনলেন? ভারতে এই গাড়ির বিভিন্ন ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম ২১.৯০ লক্ষ থেকে শুরু করে ৩০.৫০ লক্ষ পর্যন্ত।

রোড ট্যাক্স, ইন্স্যুরেন্স ও অন্যান্য চার্জ যুক্ত হয়ে কলকাতায় এই মডেলের অন-রোড দাম আনুমানিক ২৩.২০ লক্ষ থেকে ৩২.৩০ লক্ষ হতে পারে। গাড়িতে রয়েছে বিশেষ কিছু সুযোগ সুবিধাও। দীর্ঘ রেঞ্জ, অ্যাডভান্স টেকনোলজির সঙ্গে আছে সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা। যা বয়স্ক মানুষদের জন্য প্রথম প্রায়োরিটি। দীর্ঘ দু’দশকের অভিনয় কেরিয়ারে একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

‘চ্যালেঞ্জ’ থেকে ‘আমাজন অভিজান’, ‘প্রজাপতি’থেকে ‘রঘু ডাকাত’, ‘খাদান’, ‘ধূমকেতু’-এর মতো ছবিতে বারবার নিজেকে ভেঙেচুরে দর্শকের সামনে হাজির করেছেন। সিনেমার পর্দায় ছবির দর্শক প্রতিবার এক নতুন দেবকে আবিষ্কার করেন তা বললে অত্যুক্তি হবে না। অভিনয়ের পাশাপাশি হাত পাকিয়েছেন প্রয়োজনাতেও। এবার পুজোয় বহু প্রতিক্ষীত ছবি ‘দেশু ৭’-এর সৌজন্যে পরিচালকের আসনে দেব। চলতি বছরে আবার সঞ্চালক হিসেবেও দেবের ‘দাদাগিরি’র হিট। তবে সবকিছুর মাঝে পরিবারই যে দেবের প্রধান সম্পদ সে কথা বলাই বাহুল্য। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.