শনিবার রাধাষ্টমীর দিন দ্বিতীয়বার মা হয়েছেন বলিউডের মস্তানি দীপিকা পাডুকোন। কোল আলো করে এসেছে আরেক রাজকন্যা। চব্বিশ ঘণ্টা পার হওয়ার আগেই টলিউডেও সুখবর। দুই থেকে তিন হলেন টলিউডের পাওয়ার কাপল সোহিনী সরকার ও শোভল গঙ্গোপাধ্যায়। রবিবাসরীয় সকালে প্রথমবার মাতৃত্বের স্বাদ আস্বাদন করলেন অভিনেত্রী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে পৌনে বারোটা নাগাদ ভূমিষ্ঠ হয়েছে সোহিনী-শোভনের সন্তান। মা ও সদ্যোজাত দুজনেই ভালো আছে।
পুত্র না কন্যা সন্তানের মা-বাবা হলেন দম্পতি? পরিবারে এল রাজপুত্র। হ্যাঁ, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোহিনী। দীর্ঘ প্রায় ন’মাসের অপেক্ষা শেষে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হল। স্বাভাবিকভাবেই নবজাতকে ঘিরে আনন্দে আত্মহারা দুই পরিবার। অন্তঃসত্ত্বা অবস্থাতেও সিনেমা-সিরিজের কাজ, প্রচার সবই করেছেন। বলা ভালো, গর্ভাবস্থায় বিরতি নেওয়ার আগেই আরও এক নতুন জার্নি শুরু।
আরও পড়ুন:
View this post on Instagram
সোশাল মিডিয়ায় যৌথ বিবৃতিতে সন্তানসুখ ভাগ করে জানিয়েছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন, ২০/০৯/২০২৬’ । এই পোস্টেই স্পষ্ট পরিবারে পুত্র সন্তানের পদধূলি পড়েছে। গত জুলাই মাসে বিয়ের দ্বিতীয় জন্মদিনে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী। সোহিনীর বেবি বাম্প আগলে শোভন, এরকমই এক আদুরে পোস্টে সুখবর ভাগ করতেই ভালোবাসা আর শুভেচ্ছায় তারকা দম্পতিকে মুড়ে দিয়েছিলেন অনুরাগী থেকে শুভাকাঙ্ক্ষীরা।
View this post on Instagram
বেলুড়ে শ্বশুরবাড়িতে অভিনেত্রীর সাধভক্ষণের জমজমাট অনুষ্ঠানের মুহূর্ত শেয়ার করেও ভালোবাসা কুড়িয়েছিলেন। মানসী সিনহা পরিচালিত নতুন ছবি ‘বেগুনি রঙের আলো’র প্রচারে এসে অন্তঃসত্ত্বাকালীন সময়ের নানান অভিজ্ঞতা, মিষ্টি অনুভূতি ভাগ করে নিয়েছিলেন সোহিনী। পাশাপাশি জানিয়ে ছিলেন সন্তানের নামও ঠিক করে ফেলেছেন শোভন। ছেলে হলে জুনিয়রকে নাকি ‘টুল’ বলে ডাকবেন। সোহিনী শোভনের সেই ইচ্ছে পূরণ করলেন সে কথা বলার অবকাশই রাখে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
করম পরবে ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী! পুরুলিয়া থেকে কুড়মালি ভাষা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
-
মা-বাবার সুরক্ষার স্বার্থে পরিবারে নতুন সদস্য, কত লাখি গাড়ি উপহার দেবের?
-
বয়সকালে হাড় ভাঙার ঝুঁকি কতটা? কলকাতা মেডিক্যালে জানা যাবে বিনামূল্যেই
-
অস্তাচলে লাল সূর্য! বারাণসীতে এনকাউন্টারে খতম মাও কমান্ডার ব্রিজেশ
-
‘এজেন্সি অতি দ্রুততার সঙ্গে কাজ করলে সন্দেহ হয়’, ফের সিবিআই নিয়ে ‘সংশয়’ প্রকাশ সুপ্রিম কোর্টের