সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সমন ইডির। ২১ ফেব্রুয়ারি তলব করা হয়েছে দিল্লিতে। এর মাঝেই বড় খবর দিলেন দেব (Dev)। রাজনীতিবিদ হিসেবে নয় অভিনেতা হিসেবে। কী সেই খবর? শুক্রবার থেকেই ‘খাদান’ সিনেমার শুটিং শুরু করে দিলেন তারকা। সেই খবর জানিয়েই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি।

দুটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব। যার একটিতে দুই হাতে কুঠার নিয়ে তারকাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পিছনে পড়ে রয়েছে রক্তাক্ত দেহ। আরেকটি ছবি যিশু সেনগুপ্তর। কীর্তনিয়ার বেশে খোল বাজাতে দেখা যাচ্ছে তাঁকে। নিজের এই পোস্টের ক্যাপশনেই দেব লিখেছেন, “আমার পরবর্তী ছবি খাদান-এর শুটিং আজ থেকে শুরু হল। প্রত্যেকবারের মতো এবারও আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই।”
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’ না ‘নিমফুলের মধু’, এবার TRP তালিকায় কোন সিরিয়াল এগিয়ে?]
নতুন বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। তাঁর প্রযোজনা সংস্থা ও সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন এই ছবি। আর প্রথম ঝলকেই দেব বুঝিয়ে দিয়েছিলেন এবার তিনি অ্যাকশন প্যাকড সিনেমা অনুরাগীদের উপহার দিতে চলেছেন। ছবির দ্বিতীয় চমক ছিল যিশুর লুকে।
View this post on Instagram
টলিপাড়ার সূত্র বলছে, পরিচালক সুজিত দত্তর (রিনো) এই ছবিতে দেব একাই হবেন বাবা ও ছেলে। তাঁর সঙ্গে যিশুর টক্কর কি দেখা যাবে? উত্তর ভবিষ্যৎই দেবে। দেব-যিশু ছাড়াও এ ছবিতে রয়েছে বর্খা সেনগুপ্ত, ইধিকা পাল ও স্নেহা বসু। অনির্বাণ চক্রবর্তী এবং বনি সেনগুপ্তর নামও শোনা যাচ্ছে।
[আরও পড়ুন: প্রয়াত ‘উড়ান’ সিরিয়ালের ‘IPS কল্যাণী’ কবিতা চৌধুরী]
সর্বশেষ খবর
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?
-
‘যে খেলবে, তার উন্নতি হবে’, কমনওয়েলথ পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতে মোদির মুখে ‘ফ্রেন্ডস’ বার্তা
-
রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের বদলে গরম জল! সত্যিই কি কাজ করে এই ঘরোয়া টোটকা?
-
গসিপের দাম ৩০০ টাকা! পরনিন্দা-পরচর্চা থেকে আয় করেই জোড়া বাড়ির মালকিন বৃদ্ধা