Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
Annapurna Bhandar update

পুজোর আগেই ঢুকবে অন্নপূর্ণার টাকা! ‘সবাইকে দিয়ে দেব’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

CM Suvendu Adhikari: কারা পাবেন এই টাকা? শুক্রবার তথ্য-পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১৬:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১৬:৪৯

options
link
পুজোর আগেই ঢুকবে অন্নপূর্ণার টাকা! ‘সবাইকে দিয়ে দেব’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর zoom
অন্নপূর্ণা যোজনার টাকা প্রাপ্তি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Advertisement

অন্নপূর্ণা যোজনার অর্থ পাওয়া নিয়ে জটিলতা এখনও কাটেনি। অনেকেই ঠিকমতো টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। এনিয়ে জেলায় জেলায় বিক্ষোভও চলছে। বহু ‘যোগ্য’দের দাবি, তাঁদের অন্নপূর্ণার (Annapurna Bhandar) স্ট্যাটাস এখনও স্পষ্ট নয়। এত অস্পষ্টতার মধ্যে অন্নপূর্ণার অর্থ পাওয়া নিয়ে শুক্রবার বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বর্ধমান থেকে তাঁর ঘোষণা, ‘‘ভেরিফিকেশনে যাঁদের নাম অ্যাপ্রুভ হয়েছে, পুজোর আগে বাকিদেরকেও টাকা ট্রান্সফার করে দেব।”

বর্ধমানের সভা থেকে অন্নপূর্ণা যোজনায় সুবিধাভোগীদের তথ্য-পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘‘অন্নপূর্ণা যোজনায় এই জেলায় ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলা, দিদি, বোন যাঁরা আবেদন করেছিলেন, সেই সংখ্যাটা ১২ লক্ষ ৩৮ হাজার ৭৮১ জন। এর মধ্যে প্রাথমিকভাবে মঞ্জুর হয়েছে ১১ লক্ষ ৫৬ হাজার ৩৩২ জন। কয়েকজনের আবেদন এখনও প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আবেদন খারিজ হয়েছে ১৭ হাজার ৪৫ জন। ভেরিফিকেশন পেন্ডিং ১০ হাজার ৭১৪। টোটাল আমাদের টাকা দেওয়া হয়েছে ৯ লক্ষ ৫২ হাজার ৩৩১। বাকি যাদের ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হয়েছে, তাঁদের পুজোর আগে বাকিদেরকেও টাকা ট্রান্সফার করে দেব।”

এদিন বর্ধমানের সভা থেকে অন্নপূর্ণা যোজনায় সুবিধাভোগীদের তথ্য-পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘‘অন্নপূর্ণা যোজনায় এই জেলায় ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলা, দিদি, বোন যাঁরা আবেদন করেছিলেন, সেই সংখ্যাটা ১২ লক্ষ ৩৮ হাজার ৭৮১ জন। এর মধ্যে প্রাথমিকভাবে মঞ্জুর হয়েছে ১১ লক্ষ ৫৬ হাজার ৩৩২ জন। কয়েকজনের আবেদন এখনও প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আবেদন খারিজ হয়েছে ১৭ হাজার ৪৫ জন। ভেরিফিকেশন পেন্ডিং ১০ হাজার ৭১৪। টোটাল আমাদের টাকা দেওয়া হয়েছে ৯ লক্ষ ৫২ হাজার ৩৩১। বাকি যাদের ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হয়েছে, তাঁদের পুজোর আগে বাকিদেরকেও টাকা ট্রান্সফার করে দেব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুভেন্দু অধিকারী আরও জানান, ৯ লক্ষ ৫২ হাজার ইতিমধ্যে পেয়েছেন। ১৫টি বিধানসভা, হিসেব করে দেখুন, গড়ে ৬৫ থেকে ৭০ হাজার করে, একেকটা বিধানসভায় দিদি-বোনেরা পেয়েছেন। তাঁর কথায়, ‘‘আরও যাঁরা যোগ্য আছেন, তাঁদেরকেও আমরা দিয়ে দেব। ৫০০ টাকা দিত আগের সরকার। ৯ মাস লেগেছিল চালু করতে। আমাদের তো ৫ মাসও হয়নি, তার মধ্যে ১ কোটি ৫৮ লক্ষ মহিলাকে দিয়েছি। এই জেলার ৯ লক্ষ ৫২ হাজার ৩৩১ জন, দিদি এবং বোনের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। বাকি যোগ্যরাও আগামী মাসে টাকা পেয়ে যাবেন। এই সরকারকে দু’হাত ভরে আশীর্বাদ করুন। আমরা বয়স্কদের ভাতা আরও বাড়াব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.