সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ অভিনেতা পার্থ মুখোপাধ্যায়। কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভরতি গত বেশ কয়েকদিন ধরে। আপাতত আইসিইউ-তে রয়েছেন তিনি। কিডনি সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হয়েছে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৭০ বছরের এই অভিনেতা। প্রিয় সহকর্মীর খোঁজ নিতে অনেকেই ছুটেছেন হাসপাতালে। যাঁরা আসতে পারছেন না, তাঁরা অন্যদের কাছে টেলিফোনে খোঁজখবj নিচ্ছেন।
[বায়োপিকের ভিড়ে এবার নওয়াজ, ফুটিয়ে তুলবেন বাল ঠাকরের চরিত্র!]
‘ধন্যি মেয়ে’ সিনেমায় বগলার চরিত্রে তাঁর অভিনয় বাঙালি চিরকাল মনে রাখবে। বাংলা সিনেমার স্বর্ণযুগে উত্তর কুমারের ছেলে, ভাইয়ের চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা যেত। গত ১৭ অক্টোবর নিজের বাড়িতে পড়ে গিয়ে আহত হন তিনি। তারপর থেকে একাধিকবার তাঁকে হাসপাতালে ভরতি হতে হয়। কিন্তু শেষমেষ ২২ নভেম্বর তাঁকে নার্সিংহোম ভরতি করতে হয়। দ্রুতই অসুস্থতাকে জয় করে পার্থবাবু স্বমহিমায় ফিরে আসুন, চাইছে গোটা বাংলা।
দেখুন ‘ধন্যি মেয়ে’তে পার্থ মুখোপাধ্যায়ের অসামান্য অভিনয়:
সর্বশেষ খবর
-
বিক্ষোভকারীদের উপর ফের গুলিবৃষ্টি, পাক সেনার বর্বরতায় লাশ গুনছে অধিকৃত কাশ্মীর
-
কেন ভিনির বদলে পেনাল্টি নিলেন ব্রুনো? সমালোচনার মাঝে মুখ খুললেন ব্রাজিল কোচ
-
১২৫ ফুট মূর্তির শিলান্যাস-সহ একাধিক কর্মসূচি, শ্যামাপ্রসাদ জন্মজয়ন্তী পালনে শহরে শাহ
-
‘শুধু আমেরিকা কেন, ভারতও আমাদের ভালো বন্ধু’, ভ্যান্সের দাবি উড়িয়ে বার্তা নেতানিয়াহুর
-
বাংলা ছবিতে হাতেখড়ি ‘ব্রাউন’-এর চিত্রনাট্যকার ময়ূখের, টলি সেলেবেই রাখছেন ভরসা