Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
PoK

বিক্ষোভকারীদের উপর ফের গুলিবৃষ্টি, পাক সেনার বর্বরতায় লাশ গুনছে অধিকৃত কাশ্মীর

এই হামলা এমন সময়ে ঘটল যখন পাকিস্তানের বিরুদ্ধে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)-র আন্দোলন ব্যাপক আকার নিয়েছে। শুধু তাই নয়, স্বাধীন কাশ্মীরের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে নিয়ন্ত্রণ রেখার ওপারের মানুষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১০:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১০:৪৯

options
link
বিক্ষোভকারীদের উপর ফের গুলিবৃষ্টি, পাক সেনার বর্বরতায় লাশ গুনছে অধিকৃত কাশ্মীর zoom
Advertisement

অধিকৃত কাশ্মীরে ফের পাকিস্তানি সেনার নৃশংসতা। ৬০০-র বেশি মানবাধিকার কর্মীকে গ্রেপ্তারের পর রবিবার বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠল সেনার বিরুদ্ধে। এই হামলায় একজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ। রবিবার এমনটাই জানিয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পিওকে ইউনিট।

পিটিআই-এর দাবি অনুযায়ী, অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের মৌলিক অধিকার ও আটক কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছিলেন তারা। যেখানে প্নগস নিয়েছিলেন শয়ে শয়ে মানুষ। মহিলা ও শিশুরাও ছিল এই বিক্ষোভে। তাঁদের অভিযোগ, মীরপুর জেলায় এই বিক্ষোভ চলাকালীন পাক পুলিশ ও রেঞ্জার্সরা বল প্রয়োগ করে বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা করে করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে পাক সেনা। এদিকে এই হামলা এমন সময়ে ঘটল যখন পাকিস্তানের বিরুদ্ধে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)-র আন্দোলন ব্যাপক আকার নিয়েছে। শুধু তাই নয়, স্বাধীন কাশ্মীরের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে নিয়ন্ত্রণ রেখার ওপারের মানুষ।

Advertisement

মীরপুর জেলায় এই বিক্ষোভ চলাকালীন পাক পুলিশ ও রেঞ্জার্সরা বল প্রয়োগ করে বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা করে করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে পাক সেনা।

এই পরিস্থিতির মাঝেই জেএএসি-র শীর্ষ নেতা সর্দার আমান খানের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হতে শুরু করেছে। যেখানে বিশাল জনতার মাঝে বক্তব্য রাখতে গিয়ে তিনি, পাক সরকারের দমনপীড়ন, খাদ্যাভাব এবং দুর্দশার কথা তুলে ধরে জম্মু ও কাশ্মীরের মানুষের সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “আমি মেন্ধার, পুঞ্চ, রাজৌরি ওবং ডোডার জনগণের কাছে আবেদন জানাচ্ছি। আমাদের এখানে রেশন ও ওষুধের সংকট চরম আকার নিয়েছে। আপনাদের সাহায্য প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্যে এগিয়ে আসুন।” কাশ্মীর ও অধিকৃত কাশ্মীরের মধ্যকার সীমান্ত চিরতরে মুছে ফেলার আর্জি জানিয়ে তিনি বলেন, “আসুন আমরা এক হয়ে যাই। পাকিস্তানের শাসক আমাদের দুর্বল ভাবলে ভুল করবে। ওরা যদি মনে করে আমরা এখানে আটকে পড়েছি তবে এটা ওদের ভুল ধারনা।” এরপরই হাজার হাজার জনতার উদ্দেশে তিনি বলেন, “তাহলে আমরা কি এবার নিয়ন্ত্রণরেখার দিকে এগোব?” পালটা উত্তেজিত জনতা স্লোগান দেয়, ‘হ্যাঁ’। ওই জেএএসি নেতা বলেন, “যদি আমাদের রাজনৈতিক ও শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালানো হয়, তবে আমাদের সামনে অন্য পথও খোলা রয়েছে। তার পরিণতি যা হবে তার জন্য ভবিষ্যতে পাকিস্তানকে অনুশোচনা করতে হবে।”

এদিকে ব্রিটেনে বসবাসকারী হাজার হাজার কাশ্মীরি পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিশাল মিছিল করেন। ‘লন্ডন কাশ্মীর মিলিয়ন মার্চ’ নামে পদযাত্রায় হাজার হাজার মানুষ পার্লামেন্ট স্কোয়ার থেকে পাকিস্তান হাই কমিশন পর্যন্ত মিছিলে অংশ নেন। মিছিলে বিক্ষোভকারীরা অধিকৃত কাশ্মীরের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন এবং যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি) প্রধান শওকত নওয়াজ মীর ও অন্যান্য রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.