বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে প্রেমিকের সঙ্গে ‘রো-কো’দের ম্যাচ দেখতে কৃতী, গ্যালারিতে উঁকি ধোনিরও!

সিরিজের প্রথম ম্যাচের সাক্ষী থাকতে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এজবাস্টন স্টেডিয়ামে তারকা সমাহার। 'রো-কো'দের স্পিরিট বাড়াতে এর থেকে ভালো চাঙ্গায়নী সুধা আর কী-ই বা হতে পারে? মাহির উপস্থিতিতে সেকথাই বলছে নেটপাড়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ২১:৪৬

options
link
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে প্রেমিকের সঙ্গে ‘রো-কো’দের ম্যাচ দেখতে কৃতী, গ্যালারিতে উঁকি ধোনিরও!
'রো-কো'দের ম্যাচ দেখতে কৃতী, গ্যালারিতে উঁকি ধোনিরও!

টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড। আর সিরিজের প্রথম ম্যাচের সাক্ষী থাকতেই ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এজবাস্টন স্টেডিয়ামে তারকা সমাহার। মঙ্গলবার ‘রো-কো’দের তাতাতে গ্যালারিতে হাজির ছিলেন কৃতী শ্যানন, মহেন্দ্র সিং ধোনিরা। আর সেখানেই ক্যামেরাবন্দি হল লক্ষ টাকার বিরল মুহূর্ত! কীরকম?

Advertisement

বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, যশপ্রীত বুমরাদের হয়ে গ্যালারি থেকে কোটিপতি প্রেমিককে নিয়ে একযোগে গলা ফাটালেন কৃতী।

দিন কয়েক ধরেই সিনেদুনিয়ার অন্দরে ফিসফাস, কৃতী শ্যাননের প্রেম নাকি ভেঙে চৌচির! পর্দায় প্রেমের ‘ককটেল’ জমলেও বাস্তবজীবনে নাকি সেই স্বাদ একেবারে ফিকে হয়ে যাচ্ছে? সত্যিই কি কৃতী-কবীরের প্রেম ভেঙেছে? এহেন গুঞ্জনে যখন তোলপাড় সিনেদুনিয়া, তখন এমন আবহেই ভারত-ইংল্যান্ড ম্যাচের মাঝে ক্যামেরাবন্দি হল যুগলের রোম্যান্টিক মুহূর্ত। বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, যশপ্রীত বুমরাদের হয়ে গ্যালারি থেকে কোটিপতি প্রেমিককে নিয়ে একযোগে গলা ফাটালেন কৃতী। কখনও কবীর বাহিয়ার সঙ্গে ম্যাচ উপভোগ করতে দেখা গেল তাঁদের, আবার কখনও বা ম্যাচ শুরুর আগে গ্যালারিতে দাঁড়িয়ে হাসমুখে ক্যামেরায় পোজ দিতেও দেখা গেল। আর সেসব ছবিই এখন নেটভুবনে চর্চার শিরোনামে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
এজবাস্টন স্টেডিয়ামে প্রেমিক কবীর বাহিয়াকে নিয়ে কৃতী

নজর কাড়ল মহেন্দ্র সিং ধোনির উপস্থিতিও। দিন কয়েক আগে টি-টোয়েন্টি ম্যাচ দেখতে গিয়েছিলেন মাহি। এবার ভারত এবং ইংল্যান্ডের ওয়ানডে ম্যাচেও দর্শকাসনে প্রাক্তন ক্রিকেট তারকাকে দেখা গেল হাসিমুখে ম্যাচ উপভোগ করতে। আর ‘রো-কো’দের স্পিরিট বাড়াতে এর থেকে ভালো চাঙ্গায়নী সুধা আর কী-ই বা হতে পারে? মাহির উপস্থিতিতে সেকথাই বলছে নেটপাড়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.