সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার খেয়েছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। বেদম মার খেয়েছিলেন তিনি। তাও আবার অভিনেতারই বাবার নির্দেশে। হ্যাঁ, শ্যাম কৌশলের পাঠানো গুন্ডাদের হাতেই মার খেয়েছেন ভিকি। আর এই গোটা ঘটনার সাক্ষী ছিলেন পরিচালক রাজকুমার হিরানি। তিনিই ফাঁস করেছেন তথ্য।

ঘটনাটি ঘটেছিল ‘ডাঙ্কি’ (Dunki) সিনেমার সেটে। কী হয়েছিল? আসলে এটি ছবিরই একটি শুটিংয়ের দৃশ্য। রাজকুমার জানান, সেদিনের অ্যাকশন দৃশ্যে ভিকিকে গুন্ডাদের হাতে মার খেতে হতো। এই দৃশ্যের শুটিংয়ের জন্য ভিকির বাবা তথা বলিউডের খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলের স্মরণাপন্ন হয়েছিলেন পরিচালক।
[আরও পড়ুন: ‘সব ফাঁস করে দেব…’, প্রেমপত্র নয়, এবার জেল থেকে জ্যাকলিনকে হুমকি চিঠি সুকেশের!]
দৃশ্যটি শ্যাম নিজে সাজিয়ে নেন। তার পর বাউন্সারদের ডেকে নেন সেটে। আর তাঁরা ভিকিকে বেদম প্রহার করে। বাবার গুন্ডাদের হাতে মার খেয়েও দমে যাননি ভিকি। বেশ ভালোভাবেই সিনটি শুট হয়েছিল। তা সিনেমার মধ্যেও রয়েছে। সুখীর চরিত্রে ভিকির অল্প সময়ের উপস্থিতি দর্শকদের প্রশংসা পেয়েছে।

এদিকে বছরের শুরুতে শাহরুখ খানের (Shah Rukh Khan) যেভাবে ‘পাঠান’ এবং বছরের মাঝখানে যেভাবে ‘জওয়ান’ বক্স অফিসে ঝড় তুলেছিল, সেই তুলনায় ‘ডাঙ্কি’র প্রথম দিনের আয় বেশ কম। ‘পাঠান’ ঘরে তুলেছিল ৫৭ কোটি এবং ‘জওয়ান’ ঝুলিতে পুরেছিল ৭৫ কোটি টাকা। আর মুক্তির দিনে ‘ডাঙ্কি’র আয় ৩৫ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বড়দিনের মরশুমে সপ্তাহান্তে মেরেকেটে ১৫০ কোটির ব্যবসা করবে শাহরুখের এই ছবি।
[আরও পড়ুন: ফিরে দেখা ২০২৩: ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’দের ভিড়ে এই সিনেমা-সিরিজ মিস করবেন না]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর