Tollywood

বিয়ের বছর ঘোরার আগেই উত্তাল পরকীয়া! ডিভোর্সের পথে টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি?

মাস কয়েক ঘুরতে না ঘুরতেই ছন্দপতন! তৃতীয়জনের প্রেমের টানে নাকি ভালোবাসায় পাতা সংসারেই এখন ভাঁটা। উত্তাল পরকীয়ার জেরে নাকি ভাঙতে বসেছে জনপ্রিয় সেলেব দম্পতির সংসার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২১:৪৪

options
link
বিয়ের বছর ঘোরার আগেই উত্তাল পরকীয়া! ডিভোর্সের পথে টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি?
বিয়ের বছর ঘোরার আগেই উত্তাল পরকীয়া! ডিভোর্সের পথে টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি?

দাম্পত্যে সবে কলির সন্ধে! বছরও ঘোরেনি। বিয়ের বয়স মেরেকেটে মাস কয়েক। আর এর মাঝেই তৃতীয় ব্যক্তির প্রবেশে ভাঙতে বসেছে সংসার! টলিপাড়ায় ভাঙন অবশ্য নতুন নয়। অহরহ বিচ্ছেদের খবরে সরগরম বাংলার সিনেপাড়া। কখনও তারকাদের প্রেম ভাঙার খবরে উত্তাল হয়েছে টলিউড, তো কখনও বা আবার দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জনে ইন্ডাস্ট্রির অন্দরমহলে ফিসফাস। এবার কানাঘুষো, উত্তাল পরকীয়ার জেরে নাকি ভাঙতে বসেছে জনপ্রিয় সেলেব দম্পতির সংসার।

Advertisement

এই দুষ্টু-মিষ্টি জুটি অনুরাগীদেরও ভারী পছন্দের। কিন্তু মাস কয়েক ঘুরতে না ঘুরতেই ছন্দপতন! তৃতীয়জনের প্রেমের টানে নাকি ভালোবাসায় পাতা সংসারেই এখন ভাঁটা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, স্বামী-স্ত্রীর সাংসারিক তরজা তুঙ্গে।

টলিপাড়ার অন্দরে কখন যে ‘ব্যাঙের ছাতা’র মতো নতুন সমীকরণ গড়ে ওঠে, আর কখনই বা সেই সমীকরণ বিছানায় বদলে যায়, সেসব মহিমা বোঝা দায়! প্রেমের টানেই একে-অপরের কাছে এসেছিলেন। তবে ছাঁতনাতলা অবধি গড়াতে খুব বেশি সময় নেননি উভয়েই। বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে চলতি বছরেই ধুমধাম করে ‘মধুরেণ সমাপয়েৎ’ ঘটে। এই দুষ্টু-মিষ্টি জুটি অনুরাগীদেরও ভারী পছন্দের। কিন্তু মাস কয়েক ঘুরতে না ঘুরতেই ছন্দপতন! তৃতীয়জনের প্রেমের টানে নাকি ভালোবাসায় পাতা সংসারেই এখন ভাঁটা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, স্বামী-স্ত্রীর সাংসারিক তরজা তুঙ্গে। কেউ কাউকে সহ্য করতে পারছেন না! ঘনিষ্ঠমহলে ফিসফাস, এই সম্পর্ক ভাঙা অবশ্যম্ভাবী! এককথায়, নবদম্পতির সাংসারিক দ্বন্দ্ব থেকে প্রেম-পরকীয়ার মতো ‘অন্দর কি বাত’ বর্তমানে সেলেবপাড়ার ‘টক অফ দ্য টেবিল’ হয়ে উঠেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও তারা কাকপক্ষীতে টের পেতে দেননি, কিন্তু গসিপ-প্রেমীদের মহিমায় এসব খবর কি আর চাপা থাকে?

কানাঘুষো, এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। ‘বেচারা স্বামী’ আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু কোনওটাই বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়নি। এবার শেষমেশ প্রেমিক মনের হিল্লে হলেও দাম্পত্য ঝামেলা! যদিও তারা কাকপক্ষীতে টের পেতে দেননি, কিন্তু গসিপ-প্রেমীদের মহিমায় এসব খবর কি আর চাপা থাকে?

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.