বিশ্বকাপের শুরু থেকেই অভিযোগ, বাড়তি সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা। এবার নতুন করে চর্চা শুরু হল লিওনেল মেসিদের নিয়ে। সূত্রের খবর, সেমিফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ডের বিরুদ্ধে মানসিক চাপ বাড়াতে ‘মগজাস্ত্র’ ব্যবহারের আবেদন জানিয়েছিল আর্জেন্টিনা। সেই আবেদন মঞ্জুর করেছে ফিফা। অর্থাৎ বুধবার রাতে মস্তিষ্কের যুদ্ধে হ্যারি কেনদের থেকে বেশ কিছুটা এগিয়ে থাকবে গতবারের চ্যাম্পিয়নরা।
এই বিশেষ অস্ত্র আসলে কী? ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ মানেই সেখানে থাকবে যুদ্ধং দেহি মনোভাব। ফুটবলপ্রেমীদের মনে এখনও উজ্জ্বল ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো মারাদোনার হ্যান্ড অফ গড। সেই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা খেলতে নেমেছিল একেবারে অন্যরকম জার্সিতে। হালকা নীল-সাদা নয়, একেবারে গাঢ় নীল জার্সি ছিল মারাদোনাদের পরনে। ৪০ বছর আগে সেই ম্যাচ জেতে আর্জেন্টিনা। ১৯৯৮ বিশ্বকাপেও ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা নামে গাঢ় নীল জার্সিতে, জিতে মাঠ ছাড়ে দল।
আরও পড়ুন:
আবারও বিশ্বকাপের নকআউটে মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা। তাই এমি মার্টিনেজদের শিবির থেকে ফিফার কাছে আবেদন জানানো হয়, ইংল্যান্ডের বিরুদ্ধে পয়া গাঢ় নীল জার্সি পরার জন্য। সেই আবেদন মঞ্জুর করেছে ফিফা। অর্থাৎ বুধবার গভীর রাতে পরিচিত নীল-সাদা জার্সিতে দেখা যাবে না মেসিদের। সেটাই ইংল্যান্ডের জন্য মাথাব্যথার কারণ হতে পারে। কারণ ইংরেজদের বিরুদ্ধে গাঢ় নীল জার্সিতে যতবার বিশ্বকাপ খেলতে নেমেছে আর্জেন্টিনা, প্রত্যেকবারই হারতে হয়েছে ইংল্যান্ডকে। ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে জিতেছিল তারা। সেই ম্যাচে মেসিদের দল নেমেছিল নীল-সাদা জার্সিতে।
নকআউট পর্বে জার্সি নিয়ে এহেন কুসংস্কার আর্জেন্টিনায় বেশ জনপ্রিয়। কাবালা বলে পরিচিত এই কুসংস্কার বলে, অ্যাওয়ে কিটে নামলে সৌভাগ্য নেমে আসে আর্জেন্টাইন শিবিরে। বিশ্বকাপে এই নিয়ে পাঁচবার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-আর্জেন্টিনা, তার মধ্যে তিনটি নকআউট। বুধবার চতুর্থবার নকআউট ম্যাচ। জিতবে কে? মাঠের ফুটবল নাকি মাঠের বাইরের মগজাস্ত্র? উল্লেখ্য, চলতি বিশ্বকাপের সবকটা ম্যাচই নীল-সাদা জার্সিতে খেলেছে আর্জেন্টিনা। প্রত্যেক ম্যাচেই এসেছে জয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডিটারজেন্ট মিশিয়ে ২.৩ কোটি লিটার নকল দুধ! বিরাট কেলেঙ্কারি মহারাষ্ট্রে
-
সেমি জ্বরে কাঁপছে বিশ্বকাপ, ফরাসি বধের হ্যাটট্রিকের হাতছানি স্পেনের, অবিচল এমবাপে
-
কিশোর পড়ুয়াকে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন হয়রানি শিক্ষিকার! ধরিয়ে দিলেন স্বামী
-
সরলেন রাজ্যের গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকার, পুলিশে একগুচ্ছ রদবদলে সিআইডি-র দায়িত্বে কে?
-
হরমুজে জাহাজে হামলায় ভারতীয় নাবিকের মৃত্যু, ইরানের রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকের
