Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
US Iran War

হরমুজে জাহাজে হামলায় ভারতীয় নাবিকের মৃত্যু, ইরানের রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকের

সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, মোম্বাসা এবং আল বাহিয়া নামে দু’টি জাহাজের উপর হামলা চালিয়েছে ইরান। ওমান উপকূলের কাছে ওই হামলায় আহত হয়েছেন মোট আটজন, তার মধ্যে ৬ জনই ভারতীয় নাবিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৫:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৫:০৫

options
link
হরমুজে জাহাজে হামলায় ভারতীয় নাবিকের মৃত্যু, ইরানের রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকের zoom
ইরানের রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকের।
Advertisement

তৈলধমনী হরমুজে ইরানের হামলা ও ভারতীয়ের মৃত্যুর ঘটনায় এবার নড়েচড়ে বসল ভারত সরকার। তেহরানের এহেন আগ্রাসনের কড়া জবাব দেওয়ার পাশাপাশি এবার ইরানের রাষ্ট্রদূতকে তলব করল কেন্দ্র। ভারতে নিযুক্ত ইরানের ডেপুটি চিফ অফ মিশন মহম্মদ জাভেদ হোসেইনিকে মঙ্গলবার তলব করেছে বিদেশমন্ত্রক। কেন এহেন হামলা চালানো হল, তার ব্যাখ্যা চাওয়া হবে ইরানের কাছে।

সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, মোম্বাসা এবং আল বাহিয়া নামে দু’টি জাহাজের উপর হামলা চালিয়েছে ইরান। ওমান উপকূলের কাছে ওই হামলায় আহত হয়েছেন মোট আটজন, তার মধ্যে ৬ জনই ভারতীয় নাবিক। মোম্বাসা জাহাজে থাকা এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই জানিয়েছে আবু ধাবি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও হামলার তীব্র নিন্দা জানিয়ে পালটা মারের হুঁশিয়ারি দিয়ে রেখেছে সংযুক্ত আরব আমিরশাহী। এই ডামাডোলের মাঝেই এবার ইরানের রাষ্ট্রদূতকে তলব করল বিদেশমন্ত্রক।

Advertisement

ভারতে নিযুক্ত ইরানের ডেপুটি চিফ অফ মিশন মহম্মদ জাভেদ হোসেইনিকে মঙ্গলবার তলব করেছে বিদেশমন্ত্রক।

এদিকে, মঙ্গলবার ভোরে আমেরিকা নতুন করে হামলা চালিয়েছে ইরানের ওপর। এই নিয়ে টানা ৩ দিন হামলা হল ইরানের উপর। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, আমেরিকা হরমুজ প্রণালীতে ফের ইরানি জাহাজের ওপর অবরোধ শুরু করছে। তিনি হরমুজ দিয়ে নিরাপদ যাতায়াতের বিনিময়ে অন্যান্য জাহাজের ওপরেও ২০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন। এর জবাবে ইরান বাহরিন, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরশাহীর দুটি ট্যাঙ্কারকে নিশানা করে।

এদিকে রিপোর্ট বলছে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে এ পর্যন্ত ১১জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। জাহাজ ও ট্যাঙ্কারে হামলার পর বেশ কয়েকজন নাবিককেও উদ্ধার করা হয়েছে। গত মাসে পালাউ-পতাকাবাহী ট্যাঙ্কার এমটি সেট্টেবেলোর ওপর মার্কিন হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হয়েছিলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.