হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী সমস্ত জাহাজকে এবার থেকে ২০ শতাংশ কর দিতে হবে। ভারতীয় সময় সোমবার রাতে এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, তিনি জানিয়ে দিয়েছেন, কৌশলগত এই জলপথটির নিরাপত্তার দায়িত্বে এখন থেকে থাকবে ওয়াশিংটন। এই করের বোঝা থেকে কোনও দেশকেই মুক্তি দেননি ট্রাম্প। তাই বিশেষজ্ঞদের বক্তব্য, ভারতের পতাকাবাহী জাহাজকেও হরমুজ পারে দিতে হবে মোটা অঙ্কের এই কর।
সমাজমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘এখন থেকে আমেরিকাই হরমুজের প্রহরী। বিশ্বের অত্যন্ত অস্থিতিশীল এই অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব আমেরিকারই। সেই দায়িত্ব পালন করতে গেলে অর্থের প্রয়োজন। তাই হরমুজ দিয়ে যাতায়াতকারী সমস্ত বাণিজ্যিক জাহাজ থেকে ২০ শতাংশ হারে কর গ্রহণ করা হবে।’ এই করকে ক্ষতিপূরণ হিসাবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শীঘ্রই গোটা প্রক্রিয়া এবং পরিকাঠামো চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি ট্রাম্প এ-ও স্পষ্ট করেছেন, হরমুজে ইরান ছাড়া সমস্ত দেশের বাণিজ্যতরীই অবাধে ও সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারবে। ইরানের কোনও জাহাজকে এই প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে না। শুধু মাত্র তেহরানের বিরুদ্ধে অবরোধ পুনরায় চালু করা হয়েছে।
আরও পড়ুন:
সম্প্রতি এক মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল, “আমরা প্রণালীটি নিজেদের নিয়ন্ত্রণেই রাখব। সম্ভবত আমরাই এটা চালাব। আমরা হরমুজের অভিভাবক হয়ে উঠব। আর এর জন্য আমাদের ক্ষতিপূরণ পাওয়া উচিত।” মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্যের পরই হরমুজে কর বসানোর কথা ঘোষণা করলেন তিনি।
সর্বশেষ খবর
-
নমাজ পড়তে বেরিয়ে অপহরণ? ডোমকলে নিখোঁজ একই পাড়ার ৫ কিশোর
-
তারাপীঠে পুজো, প্রশাসনিক বৈঠক, একগুচ্ছ কর্মসূচিতে বীরভূম সফরে মুখ্যমন্ত্রী
-
যিশুকে সাক্ষী রেখে সলমন-অর্পিতার রাখি পালন, সর্বধর্ম সমন্বয়ের পাঠ দিয়ে চর্চায় ‘সেক্যুলার’ ভাইজান
-
‘২০০ শতাংশ যোগ্যতা অর্জন করব’, জাতীয় দলের দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ
-
যে কোনও মুহূর্তে ফেটে যাবে হ্রদের পাড়! বিপর্যস্ত নেপালকে নতুন শঙ্কার কথা শোনাল চিন