Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Domkol

নমাজ পড়তে বেরিয়ে অপহরণ? ডোমকলে নিখোঁজ একই পাড়ার ৫ কিশোর

এই ঘটনায় শুক্রবার রাতে ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ কিশোরদের পরিবারের সদস্যরা। তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

অতুলচন্দ্র নাগ
অতুলচন্দ্র নাগ

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১০:২৬

link
অতুলচন্দ্র নাগ
অতুলচন্দ্র নাগ

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১০:২৬

options
link
নমাজ পড়তে বেরিয়ে অপহরণ? ডোমকলে নিখোঁজ একই পাড়ার ৫ কিশোর zoom
এআই দ্বারা নির্মিত ছবি।
Advertisement

নমাজ পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল ৫ কিশোর। কিন্তু মসজিদ পর্যন্ত যায়নি তারা। তার আগেই নিখোঁজ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের শ্রীকৃষ্ণপুর গ্রামে। এই ঘটনায় শুক্রবার রাতে ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ কিশোরদের পরিবারের সদস্যরা। তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের অপহরণ করা হয়েছে নাকি নিজের ইচ্ছায় তারা কোথাও চলে গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ৫ কিশোর শ্রীকৃষ্ণপুরে একই পাড়ায় থাকে। তাদের মধ্যে ৪ জন একই স্কুলে পড়াশোনা করে। প্রত্যেকের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। শুক্রবার জুম্মার নমাজ পড়তে যাবে বলে ৫ বন্ধুই বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু বিকেল পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তায় পড়ে যায়। এলাকায় খোঁজ শুরু হয়। জানা যায়, তারা নমাজ পড়তে যায়নি। এরপরেই রাত ১১-১২টা নাগাদ পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। ডোমকল থানার পুলিশ নিখোঁজদের খোজ শুরু করেছে।

Advertisement

ওই ৫ কিশোরের মধ্যে ৪ জনের বাড়ি ডোমকলের শ্রীকৃষ্ণপুরে। আর একজনের বাড়ি কালীগঞ্জে। সে শ্রীকৃষ্ণপুরে মামারবাড়িতে থেকে পড়াশোনা করে। ওই কিশোরের মামা জানিয়েছে, শুক্রবার দুপুরে নমাজ পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। ৫ জন একসঙ্গে ঘোরাফেরা করত। সব সময় একসঙ্গে দেখা যেত তাদের। রাত পর্যন্ত না ফেরায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, ৫ জন কিশোর কাজের খোঁজে কোথাও চলে গিয়ে থাকতে পারে। অপহরণের তত্ত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব দিক খতিয়ে দেখে কিশোরদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.