Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Samay Raina India's Got Latent

কাশ্মীরি-বিহারি দ্বন্দ্ব বাঁধিয়ে বিতর্কে সময় রায়না! ওরির হুঁশিয়ারি, ‘এবার জেলে ঢুকলে আর বেরবি না’

সময়ের শোয়ের বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন বলিউডের সেলেব ইনফ্লুয়েন্সার ওরহান আত্রামানি। 'সমকামিতা' নিয়ে রসিকতা করায় রেগে আগুন ওরি। চর্চার শিরোনামে সময় রায়নার 'ইন্ডিয়াজ গট ল্যান্টেন্ট'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১১:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১১:০১

options
link
কাশ্মীরি-বিহারি দ্বন্দ্ব বাঁধিয়ে বিতর্কে সময় রায়না! ওরির হুঁশিয়ারি, ‘এবার জেলে ঢুকলে আর বেরবি না’ zoom
'সমকামিতা' নিয়ে রসিকতা করায় রেগে আগুন ওরি। চর্চার শিরোনামে সময় রায়নার 'ইন্ডিয়াজ গট ল্যান্টেন্ট'।
Advertisement

বিতর্ক আর সময় রায়না যেন একে-অপরের সমার্থক। কখনও বিরল রোগে আক্রান্ত শিশুকে নিয়ে ‘মশকরা’, কখনও তাঁর ‘ইন্ডিয়াজ গট ল্যান্টেন্ট’ শোয়ে রণবীর এলাহাবাদিয়ার যৌনগন্ধী রসিকতা- গোটা পঁচিশ সাল জুড়ে প্রবল বিতর্কের মধ্যেই কাটাতে হয়েছে জনপ্রিয় কৌতুকশিল্পীকে। এবার কাশ্মীরি-বিহারি দ্বন্দ্ব বাঁধিয়ে ফের একবার বিতর্কের সময় রায়না।

“শারন এতটাই বিহারি যে, ‘ইবোলা’ রোগের নাম শুনলে হয়তো ভাবে কেউ ‘ই-বোলা’ মানে ‘ও বলেছে’-এরকম কিছু…।”

বর্তমানে ‘ইন্ডিয়াজ গট ল্যান্টেন্ট’ শোয়ের দ্বিতীয় মরশুমের একটি পর্ব ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে। যেখানে আরেক কৌতুকশিল্পী শারন ভার্মার সঙ্গে প্রাদেশিক উচ্চারণ নিয়ে রসিকতা করতে শোনা যায় সময় রায়নাকে। সময় নিজে কাশ্মীরি পণ্ডিত পরিবারের সন্তান, অন্যদিকে শারনের শিকড় বিহারে। আর সেই নিয়েই দ্বন্দ্ব বাঁধে দুই কৌতুকশিল্পীর। শোয়ে রসিক কথোপকথনের মাঝেই বাকবিতণ্ডায় জড়ান তাঁরা। শারনের বিহারি শিকড়় এবং উচ্চারণ নিয়ে খোঁটা দেন সময় রায়না। তাঁকে বলতে শোনা যায়, “শারন এতটাই বিহারি যে, ‘ইবোলা’ রোগের নাম শুনলে হয়তো ভাবে কেউ ‘ই-বোলা’ মানে ‘ও বলেছে’-এরকম কিছু…।” স্বভূম, শিকড় নিয়ে সময়ের এহেন রসিকতার পালটা জবাব দিতেও ছাড়েননি শারন। উত্তরে তিনি বলেন, “সময় এতটাই কাশ্মীরি যে, ও ‘স্টোনড’ (নেশায় বুঁদ) থাকতে ভালোবাসে।” এবারও ছেড়ে কথা বলেননি সময় রায়না।

Advertisement
শারন ভার্মার সঙ্গে প্রাদেশিক উচ্চারণ নিয়ে রসিকতা করতে শোনা যায় সময় রায়নাকে।

নয়ের দশকের গোড়ায় কাশ্মীরি পণ্ডিতদের স্বভূম থেকে উৎখাত হওয়ার প্রসঙ্গ টেনে সময় রায়নাকে খোঁচা দিয়েছেন শারন।

পালটা জবাবে এরপর সময় বলেন, “জানেন তো, শারন ভার্মা এমন একজন বিহারি যিনি চাকরির সন্ধানে মুম্বই এসেছিলেন। একদম বিহারি সুলভ ব্যাপার-স্যাপার।” পালটা উত্তরে শারন জানান, “আমি অন্তত নিজের ইচ্ছেতেই আমার রাজ্য ছেড়েছিলাম।” বলাই বাহুল্য, এক্ষেত্রে নয়ের দশকের গোড়ায় কাশ্মীরি পণ্ডিতদের স্বভূম থেকে উৎখাত হওয়ার প্রসঙ্গ টেনে সময় রায়নাকে খোঁচা দিয়েছেন শারন। আর এহেন পর্বের ঝলক প্রকাশ্যে আসতেই ফের বিতর্কে সময়ের শো ‘ইন্ডিয়াজ গট ল্যান্টেন্ট’। কিন্তু এর মাঝে ওরি কীভাবে এলেন?

ওরি-সময় রায়নার বাকবিতণ্ডা

“এবার জেলে ঢুকলে তুই কিন্তু আর বেরতে পারবি না। তাই সতর্ক থাক!”

আসলে সময়ের শোয়ের বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন বলিউডের সেলেব ইনফ্লুয়েন্সার ওরিও। তাঁর ‘সমকামিতা’ নিয়ে সময় রায়না কু-রসিকতা করায় রেগে কাঁই হয়ে যান ওরি। পালটা মোক্ষম জবাবও ছুড়েছেন। কৌতুকশিল্পীকে সতর্ক করে ওরহান আত্রামানি বলেন, “আমি যাদের সঙ্গে ওঠা-বসা করি, এবার জেলে ঢুকলে তুই কিন্তু আর বেরতে পারবি না। তাই সতর্ক থাক! নিজের সীমা ভুলে যাস না।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.