শাহরুখের ছবির নায়িকার মতোই সকাল শুরু করুন ভেষজ চা দিয়ে! উপকারিতা অবিশ্বাস্য
ঘুম থেকে এই এক কাপ চা-ই আপনার সারা দিনটাকে ভরিয়ে দেবে সুস্থতার সৌরভে।
আরও পড়ুন:
প্রতিটি উপাদানেরই যে আলাগা গুরুত্ব, তা আগেই বলা হয়েছে। যেমন শুকনো তেজপাতার গুঁড়ো হজমে সহায়তা করে। পেটফাঁপা কমাতে এর জুড়ি নেই। আবার অ্যান্টি-অক্সিডেন্টেও ভরপুর। রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আবার শুকনো আদার গুঁড়ো বিপাকক্রিয়া ও হজমশক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর। অন্যদিকে শরীরে জল ও ইলেক্ট্রোলাইটের সমতা বজায় রাখতে পারে স্বল্প পরিমাণ সেল্টিক সল্ট।
তিসির বীজের গুঁড়োতেও উপকার রন্ধ্রে রন্ধ্রে। প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাট (যা হৃদযন্ত্রের জন্য উপকারী), লিগনান এবং ডায়েটারি ফাইবার বা আঁশ। এগুলো হজমশক্তি বাড়াতে, ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে। এছাড়াও রয়েছে লেবুর রস। শরীরে জলের ভারসাম্য রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ভিটামিন-সি সরবরাহে সহায়তা করে লেবু।
এ তো গেল সকালের চা। প্রতিদিন দুপুরের খাবারের পরে তাঁর দৈনিক সাপ্লিমেন্ট রুটিনটিও জানিয়েছেন তিনি। সম্প্রতি এক ভিডিওয় সেই 'রহস্য' ফাঁস করেছেন অভিনেত্রী। বিদ্যা জানিয়েছেন, সারারাত ভেজানো ২টি আস্ত আখরোট, ১ টেবিল চামচ ইশবগুলের ভুষি অবশ্যই থাকে সেই রুটিনে। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, কোষ্ঠ কঠিন হলে এতে দারুণ উপকার মেলে। কিন্তু প্রয়োজনমতো পরিমাণে জলের সঙ্গেই ইশবগুলের ভুষি গ্রহণ করতে হবে।