সম্প্রতি এক গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী ভিডিওয় ব্রালেটে ধরা দিয়ে ‘সংস্কারি’ নেটপাড়ার চক্ষুশূল হয়েছিলেন কৃতী শ্যানন। রাজনৈতিকমহলেও টিপ্পনি শুরু হয়েছিল। বিতর্কের ঠেলায় সেই বিজ্ঞাপনী ভিডিও তুলে নেওয়া হয়। ‘অন্তর্বাস পরে কেন ভাইকে রাখি পরাচ্ছ?’– এমন কটুক্তিও শুনতে হয়েছে অভিনেত্রীকে। এবার রাখির সাজপোশাক নিয়ে বিতর্কে সেলিনা জেটলি। ব্লাউজের ফাঁক থেকে বক্ষবিভাজিকা উঁকি দেওয়ায় হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে।

আরও পড়ুন:
রাখিবন্ধন উৎসবের আবহে সোশাল পাড়ায় সেলিনা জেটলির এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যায়, ফুলেল প্রিন্টের শাড়ি পরে কচিকাচাদের হাতে রাখি বাঁধছেন অভিনেত্রী। কিন্তু নেটপাড়ার নজর পড়ে সেলিনার ব্লাউজের দিকে। যেখানে ডিপকাট নেক ব্লাউজের ফাঁক থেকে উঁকি দিচ্ছে বক্ষবিভাজিকা। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত দেখেই রে রে করে উঠেছে নেটভুবনের একাংশ। তাঁদের দাবি, ‘রাখির মতো পবিত্র উৎসবে এহেন পোশাক পরে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন সেলিনা।’ কারও মন্তব্য, ‘কৃতীর মতো সেলিনাও খোলামেলা পোশাক পরে রাখি উদযাপন করছেন। এটা হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যের অবমাননা।’ কারও বা কটাক্ষ, ‘বলিউডকে শোধরানো অসম্ভব!’ ট্রোলের রেশ অবশ্য এখানেই থামেনি।
“বিতর্ক যখন ইতিমধ্যেই এতটা চরমে পৌঁছেছে, তখন বলিউড কেন বারবার একই ভুল করে চলেছে? উৎসব উদযাপন করা ভালো, কিন্তু হিন্দু উৎসবের ঐতিহ্য ও আবেগের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাও জরুরি।”
‘সংস্কারি’ নেটপাড়ার আরেকাংশ কৃতী শ্যাননের সাম্প্রতিক বিজ্ঞাপনী বিতর্কের কথা মনে করিয়েও সেলিনা জেটলিকে পোশাকবিধির পাঠ দিয়েছেন। তাঁদের কথায়, “বিতর্ক যখন ইতিমধ্যেই এতটা চরমে পৌঁছেছে, তখন বলিউড কেন বারবার একই ভুল করে চলেছে? উৎসব উদযাপন করা ভালো, কিন্তু হিন্দু উৎসবের ঐতিহ্য ও আবেগের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাও জরুরি।” কারও বা কটাক্ষ, ‘উনি হয়তো রোজকার জীবনেও এহেন পোশাকই পরেন। বলিউডের কিছু নিম্নমানের সদস্য যেন হিন্দু উৎসবকে উপহাস করার পণ করেছে।’ এহেন নানা কটাক্ষবাণের ভিড় সোশাল পাড়ায়। যদিও বিতর্কের আবহে ‘টুঁ’ শব্দটি করেননি সেলিনা জেটলি। ১৪ বছরের তিক্ত দাম্পত্যে সবে ইতি টেনেছেন। এমন আবহে সাজপোশাকের জন্য নেটভুবনের রোষানলে পড়তে হল তাঁকে।
कृति सेनन के मचे बवाल के तुरंत बाद, सेलिना जेटली का एक वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है l
मुंबई में आयोजित एक रक्षाबंधन कार्यक्रम ‘रक्षा एक पहचान’ में सेलिना जेटली शामिल हुईं,
इस मंच पर जब भाई-बहन के रिश्ते की बात आई, तो सेलिना अपने भाई को याद करके मंच पर ही भावुक हो गई,… pic.twitter.com/gLiSRX2cHH
— Vishal M. Yadav (@VishalMYadav_) August 28, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’, ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের বড় সতর্কতা
-
শ্রীলঙ্কায় জেতা ম্যাচ হাতছাড়া! তড়িঘড়ি ভারতীয় পেসারকে কাউন্টি খেলতে পাঠাচ্ছে বোর্ড, কেন?
-
প্রেসিডেন্সি জেলে আফতাব আনসারির সেলে উদ্ধার আইফোন, কার সঙ্গে যোগাযোগের চেষ্টা জঙ্গির?
-
কাশ্মীরি-বিহারি দ্বন্দ্ব বাঁধিয়ে বিতর্কে সময় রায়না! ওরির হুঁশিয়ারি, ‘এবার জেলে ঢুকলে আর বেরবি না’