‘টক্সিক’ সিনেমায় মাত্রাতিরিক্ত যৌনদৃশ্য নিয়ে বিতর্কের অন্ত নেই। নায়িকাদের খুল্লমখুল্লা যৌনগন্ধী দৃশ্যের জেরে জন্মলগ্ন থেকেই কটাক্ষ, সমালোচনার শিকার ‘কেজিএফ’ স্টারের ছবি। বিশেষ করে ‘তবাহি’ গানটি মুক্তির পর ঘনিষ্ঠদৃশ্যে যশ-কিয়ারার রসায়ন নিয়ে চর্চা অন্তহীন। ‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’- এহেন খোঁটার মুখেও পড়তে হয়েছে দুই তারকাকে। এবার যশের সঙ্গে যৌনদৃশ্যে কিয়ারা আডবানি ঝড় তোলায় কটাক্ষের মুখে পড়তে হল সিদ্ধার্থ মালহোত্রাকে।

আরও পড়ুন:
‘তবাহি’ গান মুক্তির পর বলিউড নায়িকার সাহসী অবতার দেখে সভ্যমহলের একাংশের ভ্রুযুগল আন্দোলিত হয়েছিল! সেসময়ে কম কটু কথা শুনতে হয়নি কিয়ারাকে। কারণ লাস্য আর আবেদনের মিশেলে গানের প্রতিটি দৃশ্য একেবারে অন্তরঙ্গতায় মাখামাখি! বড়পর্দায় সেই সমীকরণ আরও প্রকট। এবার সিদ্ধার্থ মালহোত্রা তাঁর নতুন কাজের ভিডিও ভাগ করে নিতেই নেটবাসিন্দাদের ‘অভিযোগের ডালি’ উপচে পড়ল। সম্প্রতি অভিনেতা সোশাল মিডিয়ায় এক বিজ্ঞাপনী ভিডিও শেয়ার করেন। সেই পোস্টের মন্তব্যবাক্সেই লাগাতার বিষোদ্গার শুরু করেন ‘সংস্কারি’ নেটবাসিন্দারা। স্ত্রী কিয়ারার রগরগে যৌনগন্ধী দৃশ্যের জন্য সমালোচনার শিকার হতে হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকে।
‘ডিভোর্সই একমাত্র সমাধান।’ একাংশ আবার ‘টক্সিক’ ছবিতে যশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্যগুলি ‘জিফ’-এর আকারে মন্তব্য বাক্সে পোস্ট করে লিখেছেন, ‘সিদ্ধার্থ, তোমার মতো অসহায় স্বামীর জন্য আমরা ন্যায়বিচার চাইছি।’

কারও প্রশ্ন, ‘আপনি কেমন স্বামী, স্ত্রীকে সামলাতে পারেন না?’ কেউ বা জানতে চাইলেন, ‘এহেন বোল্ড বোল্ড ছবিতে কিয়ারাকে অভিনয় করতেই বা দিলেন কেন?’ কেউ বা সিদ্ধার্থকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘তোমার স্ত্রী যশের সঙ্গে, একটু দেখো।’ কারও বা নিদান, ‘ডিভোর্সই একমাত্র সমাধান।’ একাংশ আবার ‘টক্সিক’ ছবিতে যশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্যগুলি ‘জিফ’-এর আকারে মন্তব্য বাক্সে পোস্ট করে লিখেছেন, ‘সিদ্ধার্থ, তোমার মতো অসহায় স্বামীর জন্য আমরা ন্যায়বিচার চাইছি।’ কেউ কেউ সহানুভূতি দেখিয়েই বিদায় নিয়েছেন সেখান থেকে। এহেন নানা কটাক্ষবাণের ভিড় সিদ্ধার্থ মালহোত্রার পোস্টের মন্তব্যবাক্সে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিজের ব্যানার-পোস্টার নিজেই খুললেন মন্ত্রী শংকর, শিলিগুড়িকে সাজাতে অভিনব উদ্যোগ
-
‘শুধু অন্তর্বাস পরে একশো পুরুষের সামনে’, শুটিংয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা দিয়া মির্জার
-
পুজোর আগে ঝরঝরে হতে চান? কড়া ডায়েট নয়, এই ১০ অভ্যাসেই বাজিমাত!
-
তিন সপ্তাহে ৬০ সদ্যোজাতের মৃত্যু, মালদহ মেডিক্যালে তদন্তে স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কমিটি
-
‘বউদির সঙ্গেই থাকব’, স্ত্রীর গলা কেটে খাটের তলায় রাখল যুবক! তারপর…