সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুঝুন ঠ্যালা। ব্যাপারটা যে এমন ঘটবে তা আন্দাজও করতে পারেননি অরিজিৎ সিং। এতদিন লোকে হাত টেনেছেন, জড়িয়েও ধরেছেন, আর এবার তো একেবারে চুমু! হ্য়াঁ, সম্প্রতি এমনটাই ঘটেছে অরিজিতের সঙ্গে।
সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে অনুষ্ঠানের শেষে মঞ্চ থেকে নামার পর হঠাৎই এক অনুরাগী ঝাঁপিয়ে পড়েন অরিজিতের উপর। তার পর গায়ককে জড়িয়ে ধরে গালে চকাস করে চুমু। পুরো ব্যাপারটায় একেবারে ঘেঁটে যান অরিজিৎ। সূত্র বলছে, এই ভিডিওটি মরিসাশে অরিজিতের কনসার্টের।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: আম্বানিদের অনুষ্ঠানে এক ফ্রেমে সারা-শুভমান, ক্যামেরা দেখেই আড়াল খুঁজলেন ক্রিকেটার]
প্রসঙ্গত, কয়েক মাস আগে অওরঙ্গাবাদে একটি গানের অনুষ্ঠান করছিলেন অরিজিৎ। মঞ্চে একের পর এক গান গাইছিলেন। প্রিয় গায়ককে সামনা-সামনি দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন অনুরাগীরা। একজন তো এমনভাবে অরিজিতে হাত ধরে টানেন, যে হাতে গুরুতর চোট পান তিনি। এমনকী, হাত নাড়াতেও পারছিলেন না অরিজিৎ। এই অবস্থাতেও শান্ত ছিলেন তিনি। মার্জিত ভঙ্গিতে অরিজিৎ অনুরাগীকে বলেন, ‘আপনি এ ভাবে আমার হাত ধরে টানছেন। এ বার চোট পেয়ে আমি আর হাত নাড়াতে পারছি না। আপনি এটা বুঝতে পারছেন না, যদি আমি পারফর্ম করতে না পারি, তা হলে আপনারাও অনুষ্ঠান উপভোগ করতে পারবেন না। এটা তো খুব সহজ হিসাব।’’
[আরও পড়ুন: কনসার্টের মাঝে ইন্দিরা গান্ধীর হত্যার সমর্থন! গায়ক শুভকে তোপ কঙ্গনার]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?