Deepika Padukone

বেবি বাম্প নিয়েই শুটিং, ‘দুয়ার মা সুপারস্টার’, নয়া ভিডিওয় ঝড় তুললেন অন্তঃসত্ত্বা দীপিকা

চুটিয়ে গর্ভাবস্থা উপভোগ করার পাশাপাশি বর্তমানে দাপিয়ে কাজও করছেন। কাজ ব্যতীত যদিও লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে অন্তরালেই থাকছেন, তবে এবার নতুন ভিডিওয় ঝড় তুললেন হবু মা দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর মাতৃত্বকালীন লাবণ্যে প্রশংসার জোয়ার নেটভুবনে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৩:০৮

options
link
বেবি বাম্প নিয়েই শুটিং, ‘দুয়ার মা সুপারস্টার’, নয়া ভিডিওয় ঝড় তুললেন অন্তঃসত্ত্বা দীপিকা

গত এপ্রিল মাসেই দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তবে প্রথমবারের মতো এবার আর মাতৃত্বকালীন বিরতি নেননি। চুটিয়ে গর্ভাবস্থা উপভোগ করার পাশাপাশি বর্তমানে দাপিয়ে কাজও করছেন। শুধু সেটে নয়, আউটডোর লোকেশনে গিয়েও শুটিং করছেন। অন্তঃসত্ত্বা অবস্তাতেই শাহরুখ খানের ‘কিং’ সিনেমার শুট সেরেছেন। কাজ ব্যতীত যদিও লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে অন্তরালেই থাকছেন, তবে এবার নতুন ভিডিওয় ঝড় তুললেন হবু মা দীপিকা পাড়ুকোন।

Advertisement

শরীরী হিল্লোলে ঝড় তুললেন ‘লেডি বস’ নায়িকা। তবে ভক্তদের নজর কেড়েছে দীপিকার ছোট্ট বেবি বাম্প। সঙ্গে উপরিপাওনা অভিনেত্রীর মাতৃত্বকালীন লাবণ্য।

সম্প্রতি সোশাল মিডিয়ায় এক বিজ্ঞাপনী ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আর সেখানেই শরীরী হিল্লোলে ঝড় তুললেন ‘লেডি বস’ নায়িকা। তবে ভক্তদের নজর কেড়েছে দীপিকার ছোট্ট বেবি বাম্প। সঙ্গে উপরিপাওনা অভিনেত্রীর মাতৃত্বকালীন লাবণ্য। হবু মায়ের চেহারা থেকে গ্ল্যামার যেন ঠিকরে বেরচ্ছে। ‘হবু মা’য়ের ভিডিও দেখে নেটভুবনেও উল্লাস! যা দেখে অনুরাগীদের মন্তব্য, ‘দুয়ার মা সুপারস্টার।’ কেউ বা বললেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থাতেও কী স্মার্টলি কাজ করেছেন।’ একাংশ আবার বলিউড মস্তানিকে ‘সুপারমম’ বলেও আখ্যা দিলেন। খবর, অভিনেত্রী যখন চার মাসের অন্তঃসত্ত্বা তখন এক খ্যাতনামা আন্তর্জাতিক পাঁচতারা হোটেলের জন্য এই বিজ্ঞাপনী ভিডিওর শুটিং করেছিলেন।

Advertisement
Deepika Padukone flaunts her baby bump in her latest advertisement
দীপিকা পাডুকোন

চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে গণপতি উৎসবের আবহে প্রথমবার মাতৃত্বের স্বাদ পান দীপিকা। মেয়ে দুয়া আসার পরই যে রণবীরের ফিল্মি কেরিয়ারের ভাগ্যোদয় হয়েছে, তা বললেও অত্যুক্তি হয় না! সিনেপাড়ার অন্দরেও প্রায়শই এহেন ফিসফাস শোনা যায়। কারণ দুয়ার জন্মের পরই গত ছয় বছরের ফ্লপের ফাঁড়া কাটিয়ে ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ উপহার দিতে পেরেছেন রণবীর সিং। আগামীতেও তাঁর হাতে একাধিক প্রজেক্ট রয়েছে। এবার বছর দুয়েক বাদে ফের মা-বাবা হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন। তার মাঝেই নতুন বিজ্ঞাপনী ভিডিওয় নেটভুবনে ঝড় তুললেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.