সাল ২০০৪, ফারহা খানের নির্দেশনায় তৈরি হয়েছিল সেবছরের অন্যতম সেরা ছবি ‘ম্যায় হুঁ না’। এক কলেজ পড়ুয়ার শিক্ষিকার প্রেমে হাবুডুবু খাওয়ার সেই গল্প আজও হিন্দি ছবির দর্শকের স্মৃতিতে তাজা। দেখতে দেখতে ছবি মুক্তির দু’দশক পার। তবুও এই ছবি ঘিরে আজও দর্শকের উন্মাদনায় এতটুকু ঘাটতি হয়নি। বরং যখনই এই সিনেমা দেখার সুযোগ হয় টেলিভিশনের পর্দায় চোখ রাখে হিন্দি ছবির দর্শক। এবার সিনেপ্রেমীদের সেই উত্তেজনা উসকে ম্যায় হুঁ না-র সিক্যুয়েল (Main Hoon Na Sequel) নিয়ে জল্পনা উসকে দিলেন খোদ পরিচালক ফারহা খান (Farah Khan)।
আরও পড়ুন:
সত্যিই এই ছবির দ্বিতীয় ভাগ নিয়ে কাজ শুরুর পরিকল্পনা করছেন? ইনস্টা স্টোরিতে অর্জুন কাপুরের একটি পোস্টে ফারহা খানের উত্তরে ম্যায় হুঁ না-র সিক্যুয়েল জল্পনা জোড়াল হয়েছে। হোটেলের একটি ঘরে বসে এই সিনেমাটি দেখছিলেন। একটি ক্লিপিং শেয়ার করে অর্জুন লেখেন, ‘অলটাইম ফেভারিট।’ যার বাংলা তর্জমা করলে হয়, সবসময়ের পছন্দ। সেই সঙ্গে যত দ্রুত সম্ভব একটা সিক্যুয়েলের আবদার করেন।

অর্জুনের কথায়, ‘উই নিড আ সিক্যুয়াল এএসএপি।’ যার অর্থ, চটজলদি আমরা একটা সিক্যুয়েল চাই। মনের এই ইচ্ছের কথা ফারহাকে ট্যাগ করতেই গল্পে এল নতুন মোড়। অর্জুনকে ফারহার জবাব, ‘যদি কোনও কিছু অন্তর থেকে চাও অর্জুন কাপুর, অনেক ভালোবাসি।’ সমাজমাধ্যমে দুজনের এই কথোপকথনে অনেকেই ‘ওম শান্তি ওম’ ছবির বিখ্যাত সেই সংলাপ,”কহতে হ্যায়, আগর কিসি চিজ কো দিল সে চাহো, তো পুরি কায়ানত উসসে তুমসে মিলানে কি কোশিশ মে লগ যাতে হ্যায়”-এর সঙ্গে মিলে খুঁজে পেয়েছেন।

অতঃপর আলোচনার কেন্দ্রে অর্জুন-ফারহার কথোপকথন। সিনেপ্রেমীদের মনে বিশেষ করে শাহরুখভক্তরা নিঃসন্দেহে এই ভাবনায় সিলমোহর পড়ার অপেক্ষায় রয়েছেন। ফারহা খানের জবাব ‘ম্যায় হুঁ না’র দ্বিতীয় ভাগ তৈরির সম্ভাব্য ইঙ্গিত হিসেবেই মেনে নিয়েছেন, তা বললে অত্যুক্তি হবে না। এই ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয়েছিল ফারহার। শাহরুখ, সুস্মিতা সেন-সহ একাধিক তারকার সমন্বয়ে পয়লা ছবিতেই সফল পরিচালকের স্বীকৃতি পেয়েছিলেন ফারহা। অনেকদিন ধরেই ‘ম্যায় হুঁ না’র সিক্যুয়েল নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কিনা সেটা তো সময় বলবে।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সবটা আটকানো সম্ভব না’, বিজেপির তৃণমূলীকরণ নিয়ে আর কী বললেন শমীক?
-
‘আমার কোনও মূল্যই নেই’, ছেলেকে পরামর্শ দেওয়া নিয়ে কেন এমন বললেন শেহওয়াগ?
-
সোনামণিকে ‘অশালীন স্পর্শ’ রাজবীরের, রেগে আগুন নিরঞ্জন-দীপেন্দু, ‘বিগ বসে’র ঘরে ধুন্ধুমার
-
কার্তিকের পাশে কলাবউ! দুর্গার আগে মা মনসার বিসর্জন, ভিন্ন নিয়মে বাঁধা কুলডিহার এই পুজো
-
দলীয় অনুষ্ঠানেই উপেক্ষিত রত্না দেবনাথ! ‘মনে রাখতে হবে…’, হুঁশিয়ারি বিধায়কের স্বামীর