Farhan Akhtar

অবশেষে সাত পাকে বাঁধা পড়ছেন ফারহান-শিবানী, খান্ডালার খামার বাড়িতে বসবে রাজকীয় বিয়ের আসর

গায়িকা শিবানীর সঙ্গে ৪ বছর ধরে লিভ ইন সম্পর্কে রয়েছেন ফারহান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ১৯:০৬

options
link
অবশেষে সাত পাকে বাঁধা পড়ছেন ফারহান-শিবানী, খান্ডালার খামার বাড়িতে বসবে রাজকীয় বিয়ের আসর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছরের লিভ ইন পর্ব শেষ। অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা ফারহান আখতার (Farhan Akhtar) ও গায়িকা শিবানী ডান্ডেকর (Shibani Dandekar)। শোনা যাচ্ছে, আগামী ১৯ তারিখ খান্ডালায় ফারহানের খামার বাড়িতে মারাঠি বিয়ের রীতি মেনেই চার হাত এক হবে ফারহান ও শিবানীর। আর ২১ ফেব্রুয়ারি জুহুর বাড়িতে আইনি বিয়ে সারবেন এই জুটি।

Advertisement

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ফারহান ও শিবানীর বিয়ের আসর রাজকীয় হলেও, নিমন্ত্রণের তালিকায় বলিউডের লোকেরা খুব কমই রয়েছেন। জানা গিয়েছে, ফারহান খুব বেছেই নিমন্ত্রণ করেছেন তাঁর বলিউডের বন্ধুদের। শোনা যাচ্ছে, এই বিয়ের ব্যবস্থা পুরোটাই করেছেন শিবানীর দুই বোন। তাঁদের তত্ত্বাবধানেই গোটা অনুষ্ঠান এগোবে। অন্য সেলিব্রিটিদের মতো, ফারহান ও শিবানী তাঁদের বিয়েতে মিডিয়ার ক্যামেরাকে দূরে রাখতে চান। তবে শুক্রবার একটি ব্যাচেলার পার্টির বন্দোবস্ত করেছেন ফারহান। জানা গিয়েছে, সেখানে থাকতে পারেন আমির খান, হৃতিক রোশন, আলিয়া ভাট, রাকেশ ওমপ্রকাশ মেহেরা, রীতেশ সিধওয়ানি, রিয়া চক্রবর্তীর মতো বলিউড তারকারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কে হবেন বাপি লাহিড়ীর ৭৫৪ গ্রাম সোনার মালিক!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Farhan Akhtar (@faroutakhtar)

Advertisement

এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে ১৭ বছরের দীর্ঘ দাম্পত্যের সম্পর্কে ছিলেন ফারহান। ফারহান ও অধুনার রয়েছে দুই কন্যা সন্তান শায়কা ও আকিরাও। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তবে দুই সন্তানের দেখভাল ফারহান ও অধুনা দুজনে মিলেই করেন। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর শিবানীর প্রেমে পড়েন ফারহান। ২০১৮ সাল থেকে একসঙ্গেই থাকেন তাঁরা।

ক্যাটরিনা,প্রিয়াঙ্কা, আলিয়াকে নিয়ে ‘জি লে জারা’ নামের একটি রোড ট্রিপ ছবি শুরু করতে চলেছেন ফারহান। মার্চ মাসের শেষ থেকেই শুরু হবে এই ছবির শুটিং। তাঁর আগেই বিয়েটা সেরে ফেলছেন ফারহান।

[আরও পড়ুন: যৌবনের দূত ‘ডিস্কো কিং’ বাপি লাহিড়ী! তরুণ প্রজন্ম তাঁর গানেই পেয়েছিল সমকালের হৃদস্পন্দন]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.