সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফারহান আখতার ও শিবানী ডন্ডেকরের হাত ধরে একেবারে অন্যরকম বিয়ে দেখল বলিউড। এই বিয়েতে ছিল না ছাদনাতলা, না ছিল আগুনকে ঘিরে সাত পাক। এমনকী, দেখা যায়নি নিকাহর নানা নিয়মকানুনও। বরং বিয়েতে উপস্থিত অতিথিদের সামনে সারাজীবন একসঙ্গে থাকার শপথবাক্য পাঠ করলেন ফারহান ও শিবানী।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ফারহান ও শিবানীর বিয়ের আসর রাজকীয় হলেও, নিমন্ত্রণের তালিকায় বলিউডের লোকেরা খুব কমই রয়েছেন। জানা গিয়েছে, ফারহান খুব বেছেই নিমন্ত্রণ করেছেন তাঁর বলিউডের বন্ধুদের। শোনা যাচ্ছে, এই বিয়ের ব্যবস্থা পুরোটাই করেছেন শিবানীর দুই বোন। তাঁদের তত্ত্বাবধানেই গোটা অনুষ্ঠান এগিয়েছে। অন্য সেলিব্রিটিদের মতো ফারহান ও শিবানী তাঁদের বিয়েতে মিডিয়ার থেকে দূরে থাকতে চান। শনিবারের এই অনুষ্ঠানে হাজির ছিলেন হৃতিক রোশন, সতীশ কৌশিক, সাকিব আলম ও রিয়া চক্রবর্তীর মতো বলিউড তারকারা। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ল তারকাদের ছবি।
এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে ১৭ বছরের দীর্ঘ দাম্পত্যের সম্পর্কে ছিলেন ফারহান। ফারহান ও অধুনার রয়েছে দুই কন্যা সন্তান শায়কা ও আকিরাও। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তবে দুই সন্তানের দেখভাল ফারহান ও অধুনা দু’জনে মিলেই করেন। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর শিবানীর প্রেমে পড়েন ফারহান। ২০১৮ সাল থেকে একসঙ্গেই থাকেন তাঁরা।
View this post on Instagram
[আরও খবর: জানেন, এক-একটি ছবিতে অভিনয়ের জন্য কত কোটি টাকা নেন এই বলিউড নায়িকারা? ]
ক্যাটরিনা, প্রিয়াঙ্কা, আলিয়াকে নিয়ে ‘জি লে জারা’ নামের একটি রোড ট্রিপ ছবি শুরু করতে চলেছেন ফারহান। মার্চ মাসের শেষ থেকেই শুরু হবে এই ছবির শুটিং। তাঁর আগেই বিয়েটা সেরে ফেলছেন ফারহান।
View this post on Instagram
[আরও খবর: ‘ন্যাকার ঘ্যানঘ্যান’ মান্না দে-র কফি হাউস গান! পরিচালক সোহিনী দাশগুপ্তর মন্তব্যে বিতর্ক]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!