সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমির খানের ‘দঙ্গল’ বদলে দিয়েছে তাঁর জীবন। রাতারাতি স্টার হয়ে উঠেছেন বড়পর্দার গীতা ফোগাট অর্থাৎ ফতিমা সানা শেখ। বলিউডের এখন অন্যতম চর্চিত নাম। কিন্তু সেটাই যেন কাল হয়েছে ফতিমার। বর্তমানে সোশ্যাল সাইটে ছবি আপলোড করলেই বিতর্কের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীদের। শাড়ি থেকে সুইমস্যুট, পরনে যাই থাকুক না কেন হেনস্তার শিকার হচ্ছেন তাঁরা। রবিনা ট্যান্ডন, সোহা আলি খান থেকে শুরু করে দীপিকা পাডুকোন, কে নেই সেই তালিকায়। ফতিমা নিজেও এর আগে বেশ কয়েকবার পোশাক বিতর্কে জড়িয়েছেন। তবে এবার আর বিতর্ক নয়, তাঁর নয়া ছবি নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। শাড়ি পরে তোলা সেই ছবিটির কারণে অনেকেই তাঁর সঙ্গে আরেক বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের তুলনা করে রীতিমতো বিদ্রুপ করেছেন। কেউ আবার তাঁর নাভির কাছে একটি দাগ দেখে, সেই নিয়েও প্রশ্ন তোলেন।
Advertisement
[রং-গন্ধের মোড়কে খাবারের প্লেটে বিষ মিশছে না তো!]
সোমবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে শাড়ি পরে একটি ছবি পোস্ট করেন ফতিমা। সঙ্গে অবশ্য কিছু লেখেননি। কিন্তু তাঁর অনুরাগীরাই এরপর একের পর এক মন্তব্য করতে থাকেন। কেউ তাঁর সঙ্গে ক্যাটরিনার তুলনা করেন, কেউ আবার সেই নিয়ে ফতিমাকে বিদ্রুপও করেন। তবে কয়েকজন তো আবার ফতিমার নাভির কাছে দাগ কেন? সেই প্রশ্নও করেন। তবে নায়িকা এসবের কোনও জবাব দেননি। কয়েকদিন আগেও এভাবেই শাড়ি পরে একটি ছবি দেওয়ার জন্য নেটদুনিয়ায় বিতর্কে জড়িয়েছিলেন ফতিমা। পরে যদিও সেই বিদ্রুপের জবাবও দেন নিজস্ব স্টাইলে। যে শাড়ি নাকি ভারতীয় নারীর সৌন্দর্যের চিরকালীন সঙ্গী, তাই-ই অঙ্গে তুলে নিয়েছিলেন। কিন্তু তাতে যে সমালোচনার ঝড় বইবে ভাবতে পারেননি নায়িকা। ফতিমার শাড়ি পরা ছবি দেখে অনেকেই রে রে করে তেড়ে উঠেছিলেন। বেশ হকচকিয়ে গিয়েছিলেন ফতিমা। পরে ফের একটি শাড়ি পরা ছবি দেন। ঠিক আগের কায়দাতেই। সঙ্গে ছবি ক্যাপশনে লেখেন, ‘শেমলেস সেলফি’। ইটের জবাব এভাবেই পাটকেলে দিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার কী করেন, এখন সেটাই দেখার।

বর্তমানে তাঁর কোনও সিনেমা মুক্তি না পেলেও আগামী বছর ‘ঠাগস অব হিন্দোস্তান’-এ তাঁকে অভিনয় করতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে দেখা যাবে আমির খান, ক্যাটরিনা কাইফ এবং অমিতাভ বচ্চনকে।
[জানেন, রাজপুত্র হ্যারির হবু ঘরণি এই ভারতীয় অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী?]
সর্বশেষ খবর
-
এবারও হল না হেক্সার স্বপ্নপূরণ, হালান্ড ম্যাজিকে নরওয়ের কাছে হেরে বিদায় ব্রাজিলের
-
‘এটাই লাস্ট ডান্স’, মন খারাপের খবর দিয়ে রোনাল্ডো বললেন, ‘আগের মতো খেলতে পারি না’
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে