স্বাধীনতা দিবসের পরেই সমস্যায় বলিউডের তিন তাবড় তারকা। মহারাষ্ট্রের মহারাষ্ট্রের নিষিদ্ধ পণ্য ‘বিমল পান মশলা’র (Vimal Pan Masala) পরোক্ষ প্রচারের অভিযোগের খাঁড়া ঝুলছে শাহরুখ খান (Shah Rukh Khan), অজয় দেবগন (Ajay Devgn) ও টাইগার শ্রফের (Tiger Shroff) উপর। তিন তারকাই পান মশলার বিজ্ঞাপনের মুখ। ‘মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ সেই ‘বিমল এলাইচি’র বিজ্ঞাপনে তাঁদের ভূমিকার যথাযথ ব্যাখ্যা চেয়েছে। এলাচের আড়ালে পান মশলার প্রচারের অভিযোগ তিনজনের বিরুদ্ধে। আর ঠিক সেই কারণেই আইনি নোটিস পাঠিয়েছে ‘মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ তথা ‘এফডিএ’ (FDA)।
আরও পড়ুন:
গত ১১ আগস্ট মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম মুন্ডের তরফে জারি করা হয়েছে এই নোটিস। সেখানে তিন তারকাকেই অবিলম্বে এই বিজ্ঞাপনের প্রচার থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁদের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও প্রচারমূলক সমস্ত পোস্ট সরিয়ে নেওয়ার কথাও নোটিসে উল্লেখ রয়েছে।

মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম মুন্ডে। তামাকজাত পণ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্যই তিনি পরিচিত। অভিনেতাদের কাছে চুক্তিপত্র, প্রচার সংক্রান্ত বিবরণ, অর্থ লেনদেন সংক্রান্ত নথি-সহ সব ধরনের তথ্যপ্রমাণ তলব করেছেন।এফডিএ’-এর বক্তব্য, এই বিজ্ঞাপনটি ‘বিমল’ ব্র্যান্ডের সঙ্গে দর্শকের একটা গভীর সংযোগ তৈরি করেছে। ফলস্বরুপ মহারাষ্ট্রে পরোক্ষভাবে এই পান মশালার প্রচার হচ্ছে। ‘বিমল এলাচি’ নামটি এমনভাবে ব্যবহৃত হচ্ছে যা গ্রাহকদের কাছে অত্যন্ত বিভ্রান্তিকর।

এছাড়াও পান মশলার ব্র্যান্ডকেই প্রচারের আলোয় আনা হচ্ছে। শাহরুখ খানের বান্দ্রার ‘মন্নত’, অজয় দেবগনের জুহুর বাড়ির ঠিকানায় ও টাইগার শ্রফের প্রযোজনা সংস্থায় নোটিস পাঠিয়েছে ‘এফডিএ’। উল্লেখ্য, বাইশ সালে ‘বিমল এলাচি’র বিজ্ঞাপনে শাহরুখ, অজয়ের সঙ্গে যোগ দিয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন অক্ষয় কুমার। পরে ক্ষমাও চেয়েছিলেন বলিউডের খিলাড়ি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মেয়ের নাবালিকা বান্ধবীকে যৌন হেনস্তা! গণপিটুনির পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
-
দুশ্চিন্তা কিছুতেই কমছে না? ২০ মিনিট হাঁটার অভ্যাসেই মিলতে পারে সমাধান
-
এআই, সোশাল মিডিয়ায় জোর, জেন জি-র মন জিততে নয়া প্রচার কৌশল বঙ্গ বিজেপির
-
‘এই দিনটার স্বপ্ন দেখেছিলাম,’ পূজারা-দ্রাবিড়ের নজির ছুঁয়ে ২ বছরের পরিশ্রমের গল্প ফাঁস পাড়িক্কলের
-
হোয়াটসঅ্যাপে বাংলাদেশে বেআইনি অস্ত্র কারবার! বনগাঁয় ধৃত ৪ জনকে জেরা করে বিস্ফোরক তথ্য