জেন জি-র মন বুঝতে দিন কয়েক আগে মুম্বইতে তরুণ পড়ুয়াদের সঙ্গে আলোচনা চক্র সেরেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বেশ ইতিবাচক ছিল সেই আলোচনা। তরুণদের যাবতীয় প্রশ্নের জবাব বেশ যুক্তি সহকারে দিয়েছিলেন ভাগবত। আর দলকে বার্তা দিয়েছিলেন, সিস্টেমকে প্রশ্ন করলেই ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে দেওয়া যাবে না। এবার তাঁর পথ অনুসরণ করে জেন জি-কে কাছে টানতে নয়া প্রচার কৌশল নিল বঙ্গ বিজেপিও। রাজ্যে সাংগঠনিক শক্তি মজবুত করতে সোশাল মিডিয়া এবং এআই প্রশিক্ষণে জোর দিতে হবে। রবিবারের প্রশিক্ষণ শিবিরে রাজ্য এবং জেলা স্তরের নেতাকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে তা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে।
রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক কার্যকলাপগুলি নিয়ে সোশাল মিডিয়ায় প্রচার করতে হবে বেশি। জেলা স্তর পর্যন্ত পৌঁছে দিতে হবে। শুধু তাই নয়, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আকর্ষণীয়ভাবে করতে হবে প্রচার। শুধু বিজেপির ‘কমিটেড ভোটার’ই নয়, যাঁরা নতুন ভোটার এবং এই সময়ের মধ্যে ভোটার হবেন, তাঁদের কাছ পর্যন্ত পৌঁছতে হবে।
আরও পড়ুন:
রবিবার নিউটাউন কনভেনশন সেন্টারে রবিবার অনুষ্ঠিত হয় বিজেপির রাজ্য প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন দলের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনশল ছাড়াও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা, রাজ্য সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীরা। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক কার্যকলাপগুলি নিয়ে সোশাল মিডিয়ায় প্রচার করতে হবে বেশি। জেলা স্তর পর্যন্ত পৌঁছে দিতে হবে। শুধু তাই নয়, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আকর্ষণীয়ভাবে করতে হবে প্রচার। শুধু বিজেপির ‘কমিটেড ভোটার’ই নয়, যাঁরা নতুন ভোটার এবং এই সময়ের মধ্যে ভোটার হবেন, তাঁদের কাছ পর্যন্ত পৌঁছতে হবে।
বনশলদের বার্তা, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে দলকে। সময়ের সঙ্গে পরিবর্তনশীল প্রযুক্তিকে গ্রহণ করে সংগঠনের কাজকে আরও গতিশীল করতে হবে। তবে সাফল্য বা ব্যর্থতা যাই আসুক, দলীয় নীতি-আদর্শের সঙ্গে কোনওরকম আপস করা যাবে না। নেতৃত্বের গুণাবলি তৈরি করে সংগঠনের প্রতিটি স্তরে পৌঁছতে হবে।

বনশলদের বার্তা, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে দলকে। সময়ের সঙ্গে পরিবর্তনশীল প্রযুক্তিকে গ্রহণ করে সংগঠনের কাজকে আরও গতিশীল করতে হবে। তবে সাফল্য বা ব্যর্থতা যাই আসুক, দলীয় নীতি-আদর্শের সঙ্গে কোনওরকম আপস করা যাবে না। নেতৃত্বের গুণাবলি তৈরি করে সংগঠনের প্রতিটি স্তরে পৌঁছতে হবে। প্রকৃত নেতা মানে শুধু মঞ্চে উঠে সামনে বসা নয়। যেখানে কেউ নেই, সেখানে পৌঁছে যেতে হবে দায়িত্বশীল নেতাকেষ সমাজের প্রত্যন্ত জায়গাতেও দলের কার্যকর্তাদের মানুষের পাশে থাকতে হবে। সেইসঙ্গে সংবেদনশীল ও নম্র হতে হবে। পরিস্থিতি বুঝে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন নেতার অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। সেভাবেই প্রস্তুত হতে হবে বলে বার্তা দেওয়া হয়েছে।
আগামী ২২ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলা স্তরে প্রশিক্ষণ শিবির হবে। প্রথমে মণ্ডল স্তরের প্রশিক্ষণ শিবির হয়েছে, পরে রাজ্যস্তরেও হয়েছে। এবার জেলায় জেলায় এই প্রশিক্ষণ শিবির হবে। আগস্টের মধ্যেই জেলায় প্রশিক্ষণ শিবির শেষ করতে হবে। জেলা স্তরে যারা প্রশিক্ষণ দেবেন, তাঁদের মধ্যে ৩৫০ প্রশিক্ষককে আজ নিউটাউন কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ দিলেন কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। দশটি বিষয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের