রাজ্যে সরকার বদলের পর এবার আইনি বিপাকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। শুক্রবার নেতা-অভিনেতার বিরুদ্ধে চারু মার্কেট থানায় দায়ের হল এফআইআর। ঠিক কী অভিযোগ সোহমের বিরুদ্ধে? খবর, একটি ছবিতে অভিনয়ের জন্য কোটি টাকা নিয়েও সেই সিনেমা করেননি অভিনেতা। সেই প্রেক্ষিতেই সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ কৌশিক কর্মকার নামে জনৈক ব্যক্তি।
আরও পড়ুন:

সূত্রের খবর, ২০২২ সালে অভিনেতা-বিধায়কের প্রযোজনা সংস্থা ‘সোহম এন্টারটেনমেন্ট’-এ ১ কোটি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন কৌশিক কর্মকার। ‘লাল সুটকেসটা কোথায়’ নামের এক ছবির জন্যেই ওই টাকা সোহম নিয়েছিলেন বলে শোনা যাচ্ছে। কিন্তু পরবর্তীতে সেই সিনেমাও হয়নি। সোহমও টাকা ফেরত দেননি বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, পালটা টাকা চাওয়া হলে সোহম নিজের ‘বিধায়ক’ পরিচয় দিয়ে হুমকি দেন। জানা যাচ্ছে, আড়িয়াদহের একটি সংস্থার প্রতিনিধি হয়ে সোহম চক্রবর্তীর সংস্থায় ওই টাকা বিনিয়োগ করেছিলেন কৌশিক কর্মকার। চুক্তিমাফিক, সেই সিনেমায় অভিনয় করা তো দূরঅস্ত এমনকী টাকাও ফেরত দেননি অভিনেতা।
প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, সোহমের সংস্থার তরফে ২০২২ সালের চুক্তিতে যে সমস্ত নথিপত্র ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে বেশ কিছু ভুয়ো নথিও ছিল। কৌশিকের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি প্রতারণা এবং জালিয়াতি-সহ একাধিক অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে সোহমের বিরুদ্ধে।
এদিকে প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, সোহমের সংস্থার তরফে ২০২২ সালের চুক্তিতে যে সমস্ত নথিপত্র ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে বেশ কিছু ভুয়ো নথিও ছিল। কৌশিকের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি প্রতারণা এবং জালিয়াতি-সহ একাধিক অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে সোহমের বিরুদ্ধে। অভিনেতার সংস্থার ঠিকানা যেহেতু চারু মার্কেট থানায় আওতায় পড়ছে, সেই প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছেই দ্বারস্থ হয়েছেন কৌশিক কর্মকার নামে ওই ব্যক্তি। সংশ্লিষ্ট ইস্যুতে সোহম চক্রবর্তীর সঙ্গে সংবাদ প্রতিদিন-এর তরফে যোগাযোগ করার চেষ্টা করা হলে অভিনেতা তথা প্রাক্তন বিধায়ককে পাওয়া যায়নি। পুলিশি সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনে জেরার জন্য সোহম চক্রবর্তীকে সমন পাঠানো হতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের